AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভ্যাকসিন নীতিতে জরুরি বদল কেন্দ্রের, নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারগুলিকে

কয়েকটি রাজ্য যে পরিমাণ ভ্যাকসিন অপচয় করছে তা নিয়েও উষ্মাপ্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে।

ভ্যাকসিন নীতিতে জরুরি বদল কেন্দ্রের, নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারগুলিকে
নিজস্ব চিত্র
| Updated on: May 11, 2021 | 4:54 PM
Share

নয়া দিল্লি: সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে এ বার ভ্যাকসিন নীতিতে জরুরি বদল আনল কেন্দ্রীয় সরকার। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ দিন রাজ্যগুলিকে জানানো হয়েছে, আপাতত যেন দ্বিতীয় ডোজ় দেওয়ার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে টিকার অপচয় রুখতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

দেশে যে ভ্যাকসিনের সঙ্কট রয়েছে কেন্দ্রীয় সরকার তা মুখে স্বীকার করছে না ঠিকই। তবে কেন্দ্রের এ দিনের বিজ্ঞপ্তি কার্যত সেই আকালের দিকেই ইঙ্গিত করেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের জন্য যে পরিমাণ ভ্যাকসিন বরাদ্দ করা হচ্ছে তার ৭০ শতাংশ যেন দ্বিতীয় ডোজ়ের প্রাপক যারা তাঁদেরকেই এখন দেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি রাজ্য যে পরিমাণ ভ্যাকসিন অপচয় করছে তা নিয়েও উষ্মাপ্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। তাই অবিলম্বে যাতে ভ্যাকসিন অপচয় বন্ধ হয়ে তা নিশ্চত করতে বলেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: সিদ্ধান্ত চূড়ান্ত! বিধায়ক পদ ছাড়ছেন নিশীথ-জগন্নাথ, সবুজ ঝড়ের আবহেই উপনির্বাচনের সম্ভাবনা ৩ আসনে

এই মুহূর্তে দেশজুড়ে যে ধরনের ভ্যাকসিন সঙ্কট দেখা যাচ্ছে তার জন্য ভ্যাকসিনের অপচয়কেও একটি বড় কারণ বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। যদি এই প্রবণতা বজায় থাকে, তবে সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ঠিক সেই কারণে কেন্দ্রের নির্দেশ, অপচয় কমিয়ে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করতে হবে। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকেই এই নির্দেশ দিয়েছে সরকার।

আরও পড়ুন: ‘মানুষের ভরসার যোগ্য সম্মান দিতে হবে’, চিঠিতে দলীয় বিধায়কদের লিখলেন মমতা

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা