AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card: বাতিল হয়ে যাচ্ছে কোটি কোটি রেশন কার্ড, আপনার রেশন চালু আছে কি না, দেখে নিন এভাবে…

Ration Card Update: ২২ জুলাই জারি করা নির্দেশিকায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক টানা ৬ মাস রেশন না নেন, তাহলে রেশন পরিষেবা স্থগিত করে দেওয়া হবে। এরপরে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে এবং বাধ্যতামূলকভাবে তিন মাসের মধ্যে ই-কেওয়াসি আপডেট করতে হবে।

Ration Card: বাতিল হয়ে যাচ্ছে কোটি কোটি রেশন কার্ড, আপনার রেশন চালু আছে কি না, দেখে নিন এভাবে...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 21, 2025 | 12:10 PM
Share

নয়া দিল্লি: দেশে কোটি কোটি মানুষ রয়েছেন, যাদের দুবেলা দু’মুখো অন্ন জোটে রেশন থেকে। তবে চলতি বছরেই কেন্দ্রীয় সরকার রেশন কার্ড (Ration Card) নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। জুলাই মাস থেকেই বহু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে।

২২ জুলাই জারি করা নির্দেশিকায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক টানা ৬ মাস রেশন না নেন, তাহলে রেশন পরিষেবা স্থগিত করে দেওয়া হবে। এরপরে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে এবং বাধ্যতামূলকভাবে তিন মাসের মধ্যে ই-কেওয়াসি আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট করা থাকলে তবেই প্রধানমন্ত্রী গরিব কল্য়াণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে রেশন পাওয়া যাবে। কেওয়াইসি আপডেট না থাকলে, রেশনও বন্ধ হয়ে যাবে।

বর্তমানে দেশে ২৩ কোটি রেশন কার্ড রয়েছে। প্রাথমিক অনুমান, ৭ থেকে ১৮ শতাংশ পর্যন্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, ২৫ লক্ষেরও বেশি রেশন কার্ডে ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তিদের নামে রেশন তোলা হচ্ছিল। এই সমস্ত কার্ড বাতিল করা হবে।

আপনার নাম বাদ পড়েছে কি না, কীভাবে বুঝবেন?

  • যদি আপনি রেশন গ্রহীতা হন এবং রেশন পরিষেবা চালু রাখতে চান, তাহলে প্রথমেই nfsa.gov.in-এ ক্লিক করুন।
  • এখানে রেশন কার্ড অপশনটি বেছে নিন। এর পরে রেশন কার্ড ডিটেইল অপশনে ক্লিক করুন।
  • এর পরের ধাপে রাজ্য, জেলা, ব্লক ও পঞ্চায়েত সিলেক্ট করুন।
  • ক্লিক করুন আপনার রেশন দোকানের নামে। আপনার রেশন কার্ড কোন ধরনের, তা সিলেক্ট করুন।
  • এবার আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। যদি এই লিস্টে আপনার নাম থাকে, তাহলে বুঝবেন আপনার রেশন কার্ড সক্রিয় রয়েছে।  যদি নাম না দেখা যায়, তাহলে বুঝবেন, আপনার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

এক্ষেত্রে মনে রাখা দরকার, যদি কেউ ই-কেওয়াইসি আপডেট না করে থাকেন, তাহলে কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। 

Follow Us