AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court : ‘আমার পক্ষে সম্ভব নয়’, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি

Supreme Court : শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে সূর্যকান্ত জানান, প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার মামলা তাঁর নিজের পক্ষে বিচার করা সম্ভব নয়। তাঁর পর্যবেক্ষণ, এটা 'স্বার্থের সংঘাত' তৈরি করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, "এই মামলায় থাকলে আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে।"

Supreme Court : 'আমার পক্ষে সম্ভব নয়', মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2026 | 6:00 PM
Share

নয়া দিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, এই মামলার বিচার করা তাঁর পক্ষে সম্ভব নয়। এদিকে, প্রধান বিচারপতি মামলা থেকে সরে দাঁড়াতেই ওই মামলার অন্য বেঞ্চে শুনানি হতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। ওই মামলায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতিও অন্তর্ভুক্ত ছিলেন। সেকারণেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টে কী মামলা?

২০২৪ সালের শীতকালীন অধিবেশনে সংসদে পাশ করা হয় নির্বাচন কমিশনার আইন, ২০২৩। সেই আইনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। এই ইস্যুতে বিতর্ক শুরু হয়। কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। এই নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে, শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছিল, নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া যাবে না। এই নিয়ে কেন্দ্রকে নোটিসও জারি করেছিল।

কী বলছেন প্রধান বিচারপতি?

শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে সূর্যকান্ত জানান, প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার মামলা তাঁর নিজের পক্ষে বিচার করা সম্ভব নয়। তাঁর পর্যবেক্ষণ, এটা ‘স্বার্থের সংঘাত’ তৈরি করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “এই মামলায় থাকলে আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে।” আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণও প্রধান বিচারপতির এই অবস্থানকে সমর্থন করেন। আদালত সূত্রে খবর, আগামী ৭ এপ্রিল এই মামলার শুনানি অন্য কোনও বেঞ্চে হবে।

Follow Us