AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Dipke: যন্তর-মন্তরের আন্দোলনে সামিল না হয়ে বাড়ি ফিরে গেলেন অভিজিত দীপকে! কারণ কী জানালেন?

Abhijit Dipke Returns Village: আজও দিল্লির রাজপথে নেমেছে সিজেপিরা (CJP)। ছাড়া পেয়েই যন্তর-মন্তরে অভিযানের দিকেই দীপকেদের অভিমুখ হবে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু, দেখা গেল যন্তর-মন্তরে না গিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সিজেপির প্রতিষ্ঠাতা। নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তিনি।

Abhijit Dipke:  যন্তর-মন্তরের আন্দোলনে সামিল না হয়ে বাড়ি ফিরে গেলেন অভিজিত দীপকে! কারণ কী জানালেন?
অভিজিত দীপকেImage Credit: PTI
| Updated on: Oct 11, 2026 | 1:59 PM
Share

নয়া দিল্লি: গ্রামে ফিরে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে (Abhijit Dipke)। ১০ অক্টোবর যন্তর-মন্তরের আন্দোলনে সামিল হতে দিল্লিতে (Delhi Protest) আসেন। কিন্তু, পা দেওয়ার আগেই তাঁকে বিমান থেকে আটক করা হয়। পরে জানা যায়, অভিজিৎ দীপকে-সহ তিনজন শীর্ষ সিজেপি নেতাকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ অর্থাৎ প্রতিরোধমূলক আটক করা হয়েছে। অবশেষে রবিবার সকালে ছাড়া পেয়েছেন তাঁরা। এদিকে, আজও দিল্লির রাজপথে নেমেছে সিজেপিরা (CJP)। ছাড়া পেয়েই যন্তর-মন্তরে অভিযানের দিকেই দীপকেদের অভিমুখ হবে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু, দেখা গেল যন্তর-মন্তরে না গিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সিজেপির প্রতিষ্ঠাতা। নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তিনি।

কী কারণে ফিরে যাচ্ছেন অভিজিত?

এক্স হ্যান্ডেলে অভিজিত দীপকে লেখেন, “শোকের এই মুহূর্তে পরিবারের পাশে থাকতে নিজের গ্রামে ফিরে যাচ্ছি।” আসলে শনিবারই প্রয়াত হয়েছেন অভিজিৎ দীপকের ঠাকুমা। হিংগোলির সন্তুক পিম্পরি গ্রামে দীপকের পৈতৃক বাড়ি রয়েছে। সেখানেই থাকতেন তাঁর ঠাকুমা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বয়সজনিত কারণেই মৃত্যু হয় তাঁর। এই আবহে পরিবারের পাশে থাকতেই গ্রামে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন দীপকে।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, সৌরভ এবং আশুতোষ রাঙ্কা শীঘ্রই দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করবেন। লেখেন, “সিজেপি কোনওভাবেই পিছু হটবে না, ভয় দেখিয়েও দমিয়ে রাখা যাবে না।”

Dipke Post

অভিজিত দীপকের পোস্ট

সিজেপির তিন শীর্ষ নেতৃত্বের মুক্তি

প্রসঙ্গত,গতকাল দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতেই মুম্বই থেকে দিল্লিতে আসেন সিজেপির তিন শীর্ষ নেতৃত্ব। তবে তাদের দিল্লির রাস্তায় পা রাখতেও দেওয়া হয়নি। তার আগেই বিমানের ভিতর থেকে পুলিশ অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। আজ ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার পর তাদের মুক্তি দেওয়া হয়।

Follow Us