AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bharat Jodo Nyay Yatra: ২ ঘণ্টাতেই জমা পড়ল ২ কোটি টাকা! ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুদান দিলে পাবেন উপহারও

Congress Crowd Funding: এ দিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও অজয় মাকেন বলেন, "জনসংযোগ যাত্রা শুরু করেছি আমরা। ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য আমরা ক্রাউড ফান্ডিং শুরু করেছি। মাত্র ২ ঘণ্টাতেই ২ কোটি টাকা অর্থ সংগ্রহ করেছি আমরা। আজকের মধ্যেই ২০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য রয়েছে আমাদের।"

Bharat Jodo Nyay Yatra: ২ ঘণ্টাতেই জমা পড়ল ২ কোটি টাকা! ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুদান দিলে পাবেন উপহারও
ভারত জোড়ো ন্যায় যাত্রার টি-শার্ট।Image Credit: PTI
| Updated on: Jan 27, 2024 | 2:51 PM
Share

নয়া দিল্লি: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করেছে কংগ্রেস (Congress)। গত ১৪ জানুয়ারি  রাহুল গান্ধী (Rahul Gandhi)-র হাত ধরেই শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। মণিপুর থেকে সেই যাত্রা মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম পার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কংগ্রেসের জনসংযোগ যাত্রা। এবার ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য আর্থিক অনুদান গ্রহণ করা শুরু করল কংগ্রেস। এ দিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক বৈঠক করে জানান, মাত্র ২ ঘণ্টাতেই ২ কোটি টাকা জমা পড়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় আর্থিক অনুদান দিলে বিনিময়ে কী উপহার পাওয়া যাবে, তাও জানান।

এ দিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও অজয় মাকেন বলেন, “জনসংযোগ যাত্রা শুরু করেছি আমরা। ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য আমরা ক্রাউড ফান্ডিং শুরু করেছি। মাত্র ২ ঘণ্টাতেই ২ কোটি টাকা অর্থ সংগ্রহ করেছি আমরা। আজকের মধ্যেই ২০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য রয়েছে আমাদের। ভারত জোড়ো যাত্রার সময়ও কংগ্রেস সমর্থকরা ১৭ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। পদযাত্রায় রাহুল গান্ধীকে কিলোমিটার প্রতি ২০ টাকা থেকে ১০০ টাকা অবধি অনুদান দেওয়া হয়েছে। এইভাবেই ২ ঘণ্টায় ২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।”

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুর ১টার মধ্যেই ২ কোটি টাকা জমা পড়েছে। যারা ৬৭০ টাকা বা তার বেশি অনুদান দিয়েছেন, তাদের রাহুল গান্ধীর সাক্ষর করা টি-শার্ট দেওয়া হবে। যারা ৬৭ হাজার টাকার বেশি অনুদান দেবেন, তাদের ভারত জোড়ো ন্যায় যাত্রার টি-শার্ট, ব্যাজ ও ব্যান্ডের গিফ্ট কিট দেওয়া হবে। তাছাড়া যেকোনও আর্থিক অনুদান দিলেই রাহুল গান্ধীর সই করা চিঠি উপহার দেওয়া হবে।

Follow Us