Crude Oil: কোন দেশের তেলের মান কেমন জানেন…
Crude Oil Quality and Refining: ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের দিকে আমেরিকার নজর রয়েছে। কারণ, ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন। যা দিয়ে প্রচুর পরিমাণে ভারী জ্বালানি বা বিটুমিন উৎপাদন করা সম্ভব। আমেরিকার নিজস্ব উৎপাদন বেশি হলেও তাদের শোধনাগারগুলো ভারী তেল পরিশোধনের জন্য ডিজাইন করা, যা ভেনেজুয়েলা থেকে আসে।

নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন দেশেই অপরিশোধিত তেলের ভান্ডার রয়েছে। কিন্তু, সব দেশের অপরিশোধিত তেল একরকম নয়। বিভিন্ন দেশের অপরিশোধিত তেলের গুণমান বিভিন্ন রকম। অপরিশোধিত তেলের মান সাধারণত API গ্রাফিটি দিয়ে মাপা হয়। API গ্রাফিটি যত বেশি, ততই অপরিশোধিত তেল হালকা এবং পরিশোধন করা সহজ। জেনে নেওয়া যাক, কোন দেশের তেলের API গ্রাফিটি কত?
এপিআই হল আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। পেট্রোলিয়াম তরলের ওজন জলের তুলনায় কতটা ভারী বা হালকা, তা পরিমাপ করা হয় API গ্রাফিটির মাধ্যমে। দেখে নেওয়া যাক, কোন দেশের অপরিশোধিত তেলের API গ্রাফিটি কত। যদি আমেরিকার অপরিশোধিত তেলের দিকে নজর দেওয়া যায়, দেখা যাবে, এখানকার অপরিশোধিত তেলের API গ্রাফিটি ৩৯-৪১°। ফলে আমেরিকার অপরিশোধিত তেল হালকা হয়। খুব সহজে পরিশোধ করা যায়। পেট্রোল ও জেট ফুয়েলের উৎপাদন বেশি হয়।
এবারের ইরানের অপরিশোধিত তেলের দিকে নজর দিলে দেখা যাবে, এখানকার অপরিশোধিত তেলের API গ্রাফিটি ৩৩–৩৬°। অর্থাৎ মাঝারি-হালকা ক্রুড। বিশ্বের অনেক শোধনাগার এই ধরনের অয়েল প্রসেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
রাশিয়ার অপরিশোধিত তেলের API গ্রাফিটি প্রায় ৩০-৩২°। অর্থাৎ মিডিয়াম ও ‘সাওয়ার’ ক্রুড। সালফার বেশি হওয়ায় রিফাইনিংয়ে অতিরিক্ত প্রসেস দরকার।
অন্যদিকে, ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের API গ্রাফিটি প্রায় ১৫–১৬°। খুব ভারী ক্রুড। ঘন ও আলকাতরার মতো। শোধন করতে জটিল প্রযুক্তি ও বেশি খরচ লাগে। ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের দিকে আমেরিকার নজর রয়েছে। কারণ, ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন। যা দিয়ে প্রচুর পরিমাণে ভারী জ্বালানি বা বিটুমিন উৎপাদন করা সম্ভব। আমেরিকার নিজস্ব উৎপাদন বেশি হলেও তাদের শোধনাগারগুলো ভারী তেল পরিশোধনের জন্য ডিজাইন করা, যা ভেনেজুয়েলা থেকে আসে।
হরমুজ প্রণালী মাঝারি-মানের অপরিশোধিত তেল পরিবহনের একটি বড় অংশ বহন করে। এই ধরনের তেল পরিশোধনের জন্য অনেক তেল শোধনাগার তৈরি করা হয়েছে। হরমুজ প্রণালী থেকে সরবরাহ বিঘ্নিত হলে, শোধনাগারগুলিকে ভারী (heavier) বা অতি-হালকা (ultra-light) বিকল্পের উপর নির্ভর করতে হবে, যা শোধনাগারগুলির কার্যক্ষমতা এবং মুনাফা কমিয়ে দেয়। বিশ্ব রাজনীতিতে তেলের গুণমানের বড় প্রভাব রয়েছে।
