AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: ১৮ হাজার টাকার বেতন বেড়ে হচ্ছে ৪০ হাজার! বছরের শুরুতেই বড় খবর

Central Govt Salary Hike: ১ জানুয়ারি থেকেই ডিএ কার্যকর হলেও, এর ঘোষণা পরে হতে পারে। সূত্রের খবর, মার্চ বা এপ্রিল মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। দেরিতে ঘোষণা করলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন। 

DA Hike: ১৮ হাজার টাকার বেতন বেড়ে হচ্ছে ৪০ হাজার! বছরের শুরুতেই বড় খবর
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Jan 03, 2026 | 1:42 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। বাড়তে চলেছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ। শুধু ডিএ-ই নয়, পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (DR)-ও বাড়তে চলেছে। সপ্তম পে কমিশনের অধীনে মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে। ১ জানুয়ারি, ২০২৬ থেকেই নতুন ডিএ কার্যকর হবে। শোনা যাচ্ছে, ২ শতাংশ ডিএ বাড়তে পারে।

গত ৩১ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স প্রকাশ করেছে। এবার ডিএ-ডিআর ৬০ শতাংশে পৌঁছবে।

১ জানুয়ারি থেকেই ডিএ কার্যকর হলেও, এর ঘোষণা পরে হতে পারে। সূত্রের খবর, মার্চ বা এপ্রিল মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। দেরিতে ঘোষণা করলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন।

এবারের ডিএ বৃদ্ধি আরও গুরুত্বপূর্ণ কারণ এই বছর থেকে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা। নতুন পে কমিশন চালু হলে, আগের ডিএ বেসিক পে-র অন্তর্গত করে দেওয়া হত এবং নতুন কাঠামোয় আবার শূন্য থেকে ডিএ শুরু হত। ২ শতাংশ ডিএ বৃদ্ধি হলে, কর্মীদের মাসিক বেতন অনেকটাই বাড়বে। অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে। ন্যূনতম বেতন ৪০ হাজার টাকায় পৌঁছতে পারে।

যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.১৫-তে থাকে, তাহলে-

  • লেভেল ১ স্তরের কর্মীদের বেতন আগে যেখানে ১৮ হাজার টাকা ছিল, তা বেড়ে ৩৮ হাজার ৭০০ টাকা হতে পারে। অর্থাৎ ২০ হাজার ৭০০ টাকা বাড়বে।   
  • লেভেল ৫ স্তরের কর্মীদের আগে ন্যূনতম বেতন ছিল ২৯ হাজার ২০০ টাকা। তা বেড়ে ৬২ হাজার ৭৮০ টাকা হতে পারে। ৩৩ হাজার ৫৮০ টাকা বেতন বাড়বে।
  • লেভেল ১০-র কর্মীদের বর্তমান বেতন যেখানে ৫৬ হাজার ১০০ টাকা, তা বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৬১৫ টাকা হতে পারে।
  • লেভেল ১৫-র কর্মীদের বর্তমান বেতন ১ লক্ষ ৮২ হাজার ২০০ টাকা। তা এবার বেড়ে ৩ লক্ষ ৯১ হাজার ৭৩০ টাকা হতে পারে।
  • লেভেল ১৮-র কর্মীদের বর্তমান বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা। তা বেড়ে ৫ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!