AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বামী বেরিয়ে গেলেই ঘরে আসত প্রতিবেশী যুবক, চরম অবস্থায় ধরে ফেললেন শাশুড়ি, তারপরের ঘটনা ভয়ঙ্কর

Murder: স্বামী চলে যেতেই ওই মহিলা প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেন। প্রেমিককেই বাড়িতে ডেকে নিতেন। একদিন হঠাৎ ওই মহিলার শাশুড়ি চলে আসেন। তিনি বেডরুমে পুত্রবধূকে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন।

স্বামী বেরিয়ে গেলেই ঘরে আসত প্রতিবেশী যুবক, চরম অবস্থায় ধরে ফেললেন শাশুড়ি, তারপরের ঘটনা ভয়ঙ্কর
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 07, 2024 | 11:07 AM
Share

ভোপাল: স্বামী কাজে ব্যস্ত। বাড়িতে একা একা লাগে নাকি স্ত্রী। আর সেই সুযোগকেই কাজে লাগালেন প্রতিবেশী। গৃহবধূর সঙ্গেই জড়িয়ে পড়লেন সম্পর্কে। প্রতিদিনই বেলা গড়ালেই বন্ধ ঘরে চলত খেলা। একদিন হাতেনাতে ধরে ফেললেন শাশুড়ি। যা দেখলেন, তাতে পায়ের নীচ থেকে মাটি সরে গেল। আর তারপরই ঘটল ভয়ঙ্কর কাণ্ড। বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরা পড়তেই, শাশুড়িকে খুন করলেন পুত্রবধূ ও তাঁর প্রেমিক।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ছত্তরপুরে। স্বামী চলে যেতেই ওই মহিলা প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেন। প্রেমিককেই বাড়িতে ডেকে নিতেন। একদিন হঠাৎ ওই মহিলার শাশুড়ি চলে আসেন। তিনি বেডরুমে পুত্রবধূকে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন।

এদিকে, শাশুড়ির কাছে ধরা পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। ভয় পান যে শাশুড়ি তাঁর স্বামীকে বলে দিতে পারেন। এই ভয়েই ওই মহিলা ও তাঁর প্রেমিক তাঁর শাশুড়িকে খুন করেন। এরপরে দেহটি নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেন।

দিন কয়েক পর কয়েকজন ওই দেহটি দেখতে পান। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। এরপরে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই অভিযুক্ত লক্ষ্মী সিংয়ের কাছে পৌঁছয়। পুলিশি জেরায় ওই মহিলা যাবতীয় অপরাধ স্বীকার করে নেয়। এরপরই পুলিশ অভিযুক্ত ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে।

Follow Us