Delhi High Court: TV9 তেলুগুর সম্প্রচারে আর কোনও বাধা রইল না, দিল্লি হাইকোর্টের নির্দেশে মিলল স্বস্তি

News Channel Black Out: অন্ধ্রপ্রদেশের ঘরে ঘরে কাছে আবারও পৌঁছে যাবে TV9 তেলুগু। অন্ধ্রপ্রদেশের 'এক নম্বর' নিউজ চ্যানেল বলেই পরিচিত TV9 তেলুগু। কেবল অপারেটররা চ্যানেল বন্ধ করে দেওয়ায় TV9 নেটওয়ার্কে বারবার ফোন আসছিল। পছন্দের চ্যানেল কেন দেখা যাচ্ছে না, প্রশ্ন করছিলেন অনেকেই।

Delhi High Court: TV9 তেলুগুর সম্প্রচারে আর কোনও বাধা রইল না, দিল্লি হাইকোর্টের নির্দেশে মিলল স্বস্তি
দিল্লি হাইকোর্ট (ফাইল ছবি)

Jun 25, 2024 | 3:43 PM

নয়া দিল্লি: দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেল একাধি সংবাদমাধ্যম। TV9 তেলুগু সহ চারটি সংবাদমাধ্যম চালু হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। কেবল অপারেটররা যেভাবে একগুচ্ছ চ্যানেল ‘ব্ল্যাক আউট’ করা বা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, তা ঠিক নয় বলে উল্লেখ করল দিল্লি হাইকোর্ট।

অন্ধ্র প্রদেশে কেবল অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা একাধিক সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। আজ, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ছিল সেই সংক্রান্ত মামলার শুনানি। অবিলম্বে যাতে চ্যানেলগুলি চালু করা হয়, সেই নির্দেশই দিয়েছে হাইকোর্ট। সংবাদমাধ্যমগুলির সংগঠন নিউজ ব্রডকাস্টারস ফেডারেশন (এনবিএফ) হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। কেবল অপারেটরদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ওই সংগঠন।

দিল্লি হাইকোর্টের নির্দেশের পর, TV9 তেলুগু সহ একাধিক চ্যানেল চালু হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। অন্ধ্রপ্রদেশের ঘরে ঘরে কাছে আবারও পৌঁছে যাবে TV9 তেলুগু। অন্ধ্রপ্রদেশের ‘এক নম্বর’ নিউজ চ্যানেল বলেই পরিচিত TV9 তেলুগু। কেবল অপারেটররা চ্যানেল বন্ধ করে দেওয়ায় TV9 নেটওয়ার্কে বারবার ফোন আসছিল। পছন্দের চ্যানেল কেন দেখা যাচ্ছে না, প্রশ্ন করছিলেন অনেকেই।

দিল্লি হাইকোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ করে এদিন একটি বিবৃতি দিয়েছে নিউজ চ্যানেল অ্যাসোসিয়েশন এনবিএফ। যে চ্যানেলগুলি দেখা যাচ্ছিল না, তার মধ্যে TV9 তেলুগু ছাড়াও ছিল সাক্ষী টিভি, ১০ টিভি, এনটিভি। গত ৬ জুন থেকে বন্ধ ছিল চ্যানেলগুলি। এই ঘটনায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। দিল্লি হাইকোর্টের রায় সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

টেলিভিশন দর্শকের সংখ্যায় অন্ধ্র প্রদেশ অনেকটাই এগিয়ে। প্রায় ৬৫ লক্ষ সেট টপ বক্স রয়েছে ঘরে ঘরে। এর মধ্যে ৬২টি সেট টপ বক্সে ওই চ্যানেলগুলি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে, গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বচ্ছতা কতটা গুরুত্বপূর্ণ।

দিল্লি হাইকোর্টের শুনানিতে TV9 গ্রুপ সওয়াল করতে গিয়ে বলে, চ্যানেল ব্ল্যাক আউট করে দেওয়া সম্পূর্ণ বেআইনি ও TRAI-এর চুক্তির বিরোধী। সংবাদমাধ্যমের সংগঠন এনবিডিএ উল্লেখ করেছে, কেবল অপারেটররা কোনও কারণ ছাড়াই এই কাজ করেছিলেন, যা TRAI-এর নিয়ম লঙ্ঘন করে। ওই সংগঠন আরও উল্লেখ করেছে, কী সম্প্রচার করা হবে, সে ব্যাপারে প্রতিটি চ্যানেলেরই স্বাধীনতা থাকা দরকার।

Loading...
Unable to load recommendations.
Follow Us