Delhi Security: বিক্ষোভে উত্তাল দিল্লি, আরও এক মাস রাজধানীতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
Delhi Security Alert: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক নির্দেশ অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লিতে বাহিনী মোতায়েন থাকার কথা ছিল। তবে, স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাস দিল্লিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সূত্রের খবর, রাজধানীর বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে প্রায় ২০ হাজার জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

নয়া দিল্লি: দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এবার আগামী একমাস রাজধানীতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকাগুলিতে হাজার হাজার জওয়ান মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১২ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
দিল্লিতে আরও একমাস কেন্দ্রীয় বাহিনী
স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক নির্দেশ অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লিতে বাহিনী মোতায়েন থাকার কথা ছিল। তবে, স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাস দিল্লিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে।
কত কেন্দ্রীয় বাহিনী?
সূত্রের খবর, রাজধানীর বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে প্রায় ২০ হাজার জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন।দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। সূত্রের খবর, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মোতায়েন থাকা বাহিনীর একাংশকে রাজধানীতে নিয়ে আসা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে জওয়ানদের। বিশেষ নজর থাকবে সংবেদনশীল এলাকাগুলিতে।
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লির রাজপথ। ১০ অক্টোবর সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি রীতিমতো দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল দিল্লি পুলিশ। বিভিন্ন জায়গা থেকে আসা মিছিল আটকাতে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখনও পরিস্থিতি উত্তপ্ত। এই আবহে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
