AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra Pradhan: জাতীয় পতাকা হাতে হাঁটলেন ধর্মেন্দ্র, তিরঙ্গা যাত্রায় মানুষের স্রোত

Dharmendra Pradhan joins Tiranga Yatra in Dhenkanal: ঢেঙ্কানলের বিজেপি সাংসদ রুদ্র নারায়ণ পানি বলেন, “আজ এখানে যে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে, তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের দলের অন্যতম বিশিষ্ট জাতীয় নেতা ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশের প্রতিটি জেলায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।”

Dharmendra Pradhan: জাতীয় পতাকা হাতে হাঁটলেন ধর্মেন্দ্র, তিরঙ্গা যাত্রায় মানুষের স্রোত
ওড়িশার ঢেঙ্কানলে তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন ধর্মেন্দ্র প্রধানImage Credit: Social Media
| Updated on: Aug 14, 2026 | 9:27 PM
Share

ভুবনেশ্বর: যত দূর চোখ যায়, জাতীয় পতাকা হাতে মানুষের লাইন। পায়ে পায়ে এগিয়ে চলেছেন তাঁরা। শুক্রবার ওড়িশার ঢেঙ্কানলে বিজেপির জেলা শাখার উদ্যোগে বিশাল এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা সম্বলপুরের বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান। বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেন।

ধর্মেন্দ্র প্রধান কপিলাস দেওগাঁওয়ে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাক-ঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর সেখান থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে ভুবন নীলকণ্ঠপুরের দিকে এগিয়ে যায়। এই নীলকণ্ঠপুরই স্বাধীনতা সংগ্রামী ও শহিদ বাজি রাউতের জন্মস্থান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢেঙ্কানালের সাংসদ রুদ্র নারায়ণ পানি, কামাখ্যানগরের বিধায়ক শত্ৰুঘ্ন জেনা এবং হিন্দোলের বিধায়ক সিমারানি নায়েক-সহ বিজেপির একাধিক বিশিষ্ট নেতা।

তিরঙ্গা যাত্রায় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দা অংশ নেন। হাতে জাতীয় পতাকা নিয়ে তাঁরা মিছিলে হাঁটেন। পরে নীলকণ্ঠপুরে পৌঁছে শহিদ বাজি রাউতের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের জন্য বাজি রাউত ওড়িশার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। নীলকণ্ঠপুরে তাঁর জন্মস্থান দীর্ঘদিন ধরেই স্মৃতির গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত।

দেশাত্মবোধের বার্তা দিতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বলে বিজেপির তরফে জানানো হয়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে শহিদ বাজি রাউতের প্রতি শ্রদ্ধা জানান কর্মী-সমর্থকরা। দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণে ঢেঙ্কানালে এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। 

ঢেঙ্কানলের বিজেপি সাংসদ রুদ্র নারায়ণ পানি বলেন, “আজ এখানে যে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে, তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের দলের অন্যতম বিশিষ্ট জাতীয় নেতা ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশের প্রতিটি জেলায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা