AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission on TMC: উপনির্বাচনের আগেই কি স্থির হবে ‘আসল তৃণমূল’ কে? বৃহস্পতিবারে মমতা-ঋত শিবিরকে তলব কমিশনের

TMC Clash: আগামিকালই নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই শিবিরই আলাদাভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। ঋতব্রত জানিয়েছেন, তাঁর শিবিরের প্রতীক হবে ঘাসের উপরে জোড়াফুল।

Election Commission on TMC: উপনির্বাচনের আগেই কি স্থির হবে 'আসল তৃণমূল' কে? বৃহস্পতিবারে মমতা-ঋত শিবিরকে তলব কমিশনের
তৃণমূলের উপরে অধিকার কার?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 16, 2026 | 9:49 PM
Share

কলকাতা: উপনির্বাচনের আগেই কি তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন? জোর জল্পনা কমিশনের তলবে। আগামিকাল, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন ফের ডাকল তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে।

জানা গিয়েছে, আগামীকাল দুপুর তিনটের সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডেকেছে নির্বাচন কমিশন। ই-মেল মারফত প্রতিনিধি দলে কে কে থাকবেন, তা জানাতে বলা হয়েছে। একইভাবে আগামীকাল ডাক পেয়েছে কালীঘাট তৃণমূলও। একই ই-মেইল গিয়েছে তাদের কাছেও। আগামিকাল বিকেল চারটেয় মমতা-পন্থী কালীঘাট তৃণমূলকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, আগামিকালই নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই শিবিরই আলাদাভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। ঋতব্রত জানিয়েছেন, তাঁর শিবিরের প্রতীক হবে ঘাসের উপরে জোড়াফুল। অন্যদিকে মমতা-পন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তারা জোড়াফুল প্রতীকেই উপনির্বাচনে লড়বেন।

এবার বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের এই দুই শিবিরকে ডেকে কী বলে, তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করে দেয় কি না, তাই-ই দেখার। গত সপ্তাহে কমিশনে যখন তলব করা হয়েছিল দুই শিবিরকে, তখন তাদের কাছ থেকে আরও কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছিল। সেই নথি আগামিকাল জমা দেওয়ার কথা দুই তৃণমূলের। প্রয়োজনে নির্বাচন কমিশন ১৭ সেপ্টেম্বরও তলব করতে পারে বলে জানা গিয়েছে।

Follow Us