AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এগ্রি গোল্ড কেলেঙ্কারি মামলায় ৪১০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

তদন্তকারী সংস্থা একটি বিবৃতিতে জানায়, "বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে ২৮০৯ টি স্থাবর সম্পত্তি, অন্ধ্র প্রদেশে একটি বিনোদন পার্ক ও বিভিন্ন সংস্থা, কারখানার শেয়ার রয়েছে।"

এগ্রি গোল্ড কেলেঙ্কারি মামলায় ৪১০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
প্রতীকী চিত্র।
| Updated on: Dec 24, 2020 | 7:30 PM
Share

নয়া দিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক তছরুপ করার অভিযোগে এগ্রি গোল্ড গ্রুপ অব কোম্পানির ৪১০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate)। বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় এই তথ্য।

তদন্তকারী সংস্থা একটি বিবৃতিতে জানায়, “মোট ৪১০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে ২৮০৯ টি স্থাবর সম্পত্তি, অন্ধ্র প্রদেশে একটি বিনোদন পার্ক ও বিভিন্ন সংস্থা, কারখানার শেয়ারও রয়েছে।”

জানা গিয়েছে, এগ্রি গোল্ড গ্রুপ অব কোম্পানি (Agri Gold Group of Company) নামক একটি সংস্থা বিগত কয়েক বছরে অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh), কর্নাটক (Karnataka), তেলাঙ্গানা (Telangana) ও ওড়িশা (Odisha)-এ আর্থিক বিনিয়োগের ভুয়ো ব্যবসা ফেঁদে বসেছিল। বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৩২ লাখ বিনিয়োগকারীকে ঠকিয়ে তারা মোট ৬৩৮০ কোটি টাকা সংগ্রহ করে। পরবর্তী সময়ে ওই সংস্থার নামে অন্ধ্র প্রদেশ, তেলাঙ্গানা ও কর্নাটকে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে ইডি।

গত মঙ্গলবারই সংস্থা তিন কর্ণধার আভ্ভা ভেঙ্কট রামা রাও (Avva Venkata Rama Rao), ভেঙ্কট এস নারায়ণ রাও (Venkata S Narayana Rao) ও হেমা সুন্দর ভারা প্রসাদ (Hema Sundara Vara Prasad) নামক তিন ব্যক্তিকে গ্রেফতার করে ইডি। তদন্তের সূত্র ধরেই আজ চার হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: রাতারাতি ফের অবস্থান বদলে নাইট কার্ফু তুলে নিল ইয়েদুরাপ্পা সরকার

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের