AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exit poll: ঝাড়খণ্ডে পালাবদল? কী বলছে বুথফেরত সমীক্ষা?

Exit poll: ঝাড়খণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৮১। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। দুই দফায় ঝাড়খণ্ডে ভোটগ্রহণ হয়েছে। সাত দিন আগে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হল। এবার ফলাফলের অপেক্ষা।

Exit poll: ঝাড়খণ্ডে পালাবদল? কী বলছে বুথফেরত সমীক্ষা?
কারা এগিয়ে বুথফেরত সমীক্ষায়?
| Updated on: Nov 20, 2024 | 11:38 PM
Share

রাঁচী: ঝাড়খণ্ডে ফের কি ক্ষমতায় জেএমএম নেতৃত্বাধীন জোট? নাকি ক্ষমতা দখল করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ? বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। সরকার গঠন নিয়ে আশাবাদী দুই পক্ষই। এই অবস্থায় কী বলছে বিভিন্ন বুথফেরত সমীক্ষা। এদিন দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই সামনে এসেছে নানা বুথফেরত সমীক্ষা। সেইসব সমীক্ষায় কারা এগিয়ে?

একদিকে, জেএমএম-কংগ্রেস ও আরজেডির জোট। সেই জোটে এবার আবার সামিল হয়েছে সিপিআই(এমএল) লিবারেশন। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সেই জোটে রয়েছে নীতীশের জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দল এলজেপি (রামবিলাস)। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে বারবার জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারকে ‘অনুপ্রবেশকারীদের’ সরকার বলে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হেমন্ত সোরেন সরকার আশ্রয় দিয়েছে বলে আক্রমণ করেন তাঁরা। বিদায়ী জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন মোদী-শাহ।

ঝাড়খণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৮১। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। দুই দফায় ঝাড়খণ্ডে ভোটগ্রহণ হয়েছে। সাত দিন আগে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হল। এবার ফলাফলের অপেক্ষা। তার আগে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সরকার বদলের ইঙ্গিত রয়েছে বুথফেরত সমীক্ষায়।

ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসতে চলেছে। ৮১টি আসনের মধ্যে ৪২ থেকে ৪৭টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে, জেএমএম নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৫-৩০ আসন। এই দুই জোট বাদে অন্য দলগুলি ০-৪টি আসন পেতে পারে।

জেভিসির বুথফেরত সমীক্ষা অনুসারে, এনডিএ পেতে পারে ৪০ থেকে ৪৪ টি আসন। সেখানে কংগ্রেস ও তার সঙ্গীরা ৩০ থেকে ৪০ আসন পেতে পারে। অন্য রাজনৈতিক দলগুলি ১ থেকে ১০টি আসন পেতে পারে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা। এই বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৫ আসন। আর কংগ্রেসের জোট ৫৩টি আসন পেতে পারে। অন্য রাজনৈতিক দলগুলি ৩টি আসন পেতে পারে।

সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি ও তার জোট সঙ্গীরা ৩৪টি আসন পেতে পারে। কংগ্রেসের জোট পেতে পারে ২৬ আসন। অন্য রাজনৈতিক দলগুলি একটি আসনে জয়ী হতে পারে। তাদের বুথফেরত সমীক্ষা বলছে, ২০টি আসনে জোর টক্কর হবে। এই ২০ আসনের ফলাফলের উপর নির্ভর করবে কারা সরকার গঠন করবে।

চাণক্য স্ট্র্যাটেজিসের বুথফেরত সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে এবার পালাবদল হতে চলেছে। তাদের সমীক্ষা অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন জোট জিততে পারে ৪৫ থেকে ৫০ আসন। আর কংগ্রেসের জোট জিততে পারে ৩৫ থেকে ৩৮ আসন। অন্য রাজনৈতিক দলগুলি ৩ থেকে ৫ আসন জিততে পারে।

ঝাড়খণ্ডে পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বুথফেরত সমীক্ষাগুলি। তবে বুথফেরত সমীক্ষা ভোটের ফলাফলের আভাস দেয় মাত্র। নির্বাচনের ইতিহাস বলছে, অনেক সময়ই বুথফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। আর প্রকৃত ফল কী হবে, সেটা জানতে আরও তিনদিন অপেক্ষা করতে হবে।

Follow Us
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন