AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Foreign secretary Vikram Misri: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব, চিন্ময় দাসকে নিয়েও হবে আলোচনা

Foreign secretary Vikram Misri: শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব। সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন সব ইস্যুতে আলোচনা হবে। শুধু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয়, বিক্রম মিশ্রি আরও একাধিক বৈঠক করবেন বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

Foreign secretary Vikram Misri: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব, চিন্ময় দাসকে নিয়েও হবে আলোচনা
বিদেশ সচিব বিক্রম মিশ্রি (ফাইল ফোটো)
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 8:44 PM
Share

নয়াদিল্লি: ফের অস্থির বাংলাদেশ। আক্রান্ত হিন্দু-সহ সংখ্যালঘুরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত। এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আগামী ৯ ডিসেম্বর তিনি ঢাকা যাচ্ছেন বলে শুক্রবার জানাল বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব। সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন সব ইস্যুতে আলোচনা হবে। শুধু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয়, বিক্রম মিশ্রি আরও একাধিক বৈঠক করবেন বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশে। চিন্ময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা নিয়ে বাংলাদেশ প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। এবার ঢাকায় সেদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বিক্রম মিশ্রি। এদিন রণধীর জয়সওয়াল বলেন, চিন্ময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা হবে। সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে বলে ফের আশা প্রকাশ করল বিদেশ মন্ত্রক।

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর গত ৮ অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সচিব পর্যায়ের কোনও আধিকারিক বাংলাদেশে যাচ্ছেন।

Follow Us
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে