AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার বাড়বাড়ন্তেই ফল ব্যবসায়ী হয়ে গেলেন চিকিৎসক, ডিসপেনসারি থেকে ধৃত ভুয়ো চিকিৎসক

চন্দন নরেশ চৌধুরী নামে ওই ব্যক্তি নাগপুরে আগে ফল ও আইসক্রিম বিক্রি করতেন। এরপর তিনি ইলেকট্রিশিয়ান হিসাবেও কাজ শুরু করেন।

করোনার বাড়বাড়ন্তেই ফল ব্যবসায়ী হয়ে গেলেন চিকিৎসক, ডিসপেনসারি থেকে ধৃত ভুয়ো চিকিৎসক
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।
| Updated on: May 09, 2021 | 1:00 PM
Share

নাগপুর: করোনাকালে কালোবাজারি নতুন কোনও বিষয় নয়, ওষুধ ও অক্সিজেনের আকাল দেখা দিতেই তা নিয়ে জালিয়াতি ব্য়বসা চলছে। এ বার ধরা পড়লেন ভুয়ো চিকিৎসকও। পেশায় ফল ব্যবসায়ী হলেও মানুষের অসহায়তার সুযোগ নিয়ে দিব্যি পসার সাজিয়ে বসেছিলেন ভুয়ো চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দন নরেশ চৌধুরী নামে ওই ব্যক্তি নাগপুরে আগে ফল ও আইসক্রিম বিক্রি করতেন। এরপর তিনি ইলেকট্রিশিয়ান হিসাবেও কাজ শুরু করেন। পাঁচ বছর আগে ওম নারায়ণ মাল্টিপারপস সোসাইটি নামে একটি অনুদানপ্রাপ্ত ট্রাস্টও খুলে বসেন। সেখানে তিনি রোগীদের আয়ুর্বেদিক ও ন্যাচেরোপ্যাথিক চিকিৎসা করতেন।

মহারাষ্ট্রের দুর্বিষহ করোনা পরিস্থিতির সুযোগ নিয়েই ওই ব্যক্তি ডিসপেনসারিতে করোনা চিকিৎসাও শুরু করেন। এক স্থানীয় বাসিন্দার নজরে বিষয়টি আসতেই তিনি ভুয়ো চিকিৎসক সম্পর্কে জেলা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরই গোটা ঘটনাটি সামনে আসে।

সূত্র মারফত খবর পেয়েনই পুলিশ চৌধুরীর ডিসপেনসারিতে হানা দেন এবং ভুয়ো চিকিৎসক হিসাবে ব্যবসা চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে। ডিসপেনসারি থেকে এক্সিজেন সিলিন্ডার, সিরিঞ্জ ও অন্যান্য বেশ কিছু ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: করোনাকালে মনোবল বাড়াবেন আজিম প্রেমজি থেকে মোহন ভাগবত, ৪দিনের উদ্যোগ আরএসএসের

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা