AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gyanesh Kumar: সেদিন জ্ঞানেশ কুমারের চোখে জল এসে গিয়েছিল, বাংলার ভোটের অভিজ্ঞতা কেমন ছিল

Election Commission: কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল জ্ঞানেশ কুমারের কাছে। প্রথম দফা নির্বাচন উতরে গেলেও ২৯ এপ্রিলের নির্বাচন নিয়ে তাঁর টেনশন কিছু কম ছিল না। একটাও হিংসার ঘটনা না ঘটিয়ে কি নির্বাচন সম্ভব? বারবার ভেবেছেন সে কথা।

Gyanesh Kumar: সেদিন জ্ঞানেশ কুমারের চোখে জল এসে গিয়েছিল, বাংলার ভোটের অভিজ্ঞতা কেমন ছিল
জ্ঞানেশ কুমারImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 2:33 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট হলেও, গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। বিশেষত, বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের পূর্বতন সরকারের যে সংঘাত তৈরি হয়েছিল, তা নজিরবিহীন। একের পর এক সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোট শেষ হয়েছে, রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। তবে বাংলার ভোট নিয়ে মুখ খোলেননি জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

রাজ্যের বিধানসভা নির্বাচনে যাঁকে সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পালাবদলের পর বাংলার জন্য একটাও শব্দ খরচ করেননি সেই জ্ঞানেশ কুমার। মুখে শব্দ খরচ না করলেও কেমন অভিজ্ঞতা ছিল জ্ঞানেশ কুমারের?

কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল জ্ঞানেশ কুমারের কাছে। প্রথম দফা নির্বাচন উতরে গেলেও ২৯ এপ্রিলের নির্বাচন নিয়ে তাঁর টেনশন কিছু কম ছিল না। একটাও হিংসার ঘটনা না ঘটিয়ে কি নির্বাচন সম্ভব? বারবার ভেবেছেন সে কথা।

সম্প্রতি দিল্লিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কিছু না বললেও, জ্ঞানেশ কুমার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ২৯ এপ্রিল সন্ধ্যের পর রক্তপাত শূন্য নির্বাচন আর ৯৩ শতাংশের বেশি ভোটের খবরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কমিশিন।

সংবাদমাধ্যমে শান্তিপূর্ণ ভোটের সেই ছবি দেখে সেদিন তাঁর চোখে জল এসে গিয়েছিল। জ্ঞানেশ কুমারের কথায় যাবতীয় সমালোচনা তখন ‘ভ্যানিশ’। মনে মনে ভেবেছিলেন, শান্তিপূর্ণ ভোট করানোর বার্তাই সমালোচকদের জন্য সবচেয়ে বড় উত্তর। বাকি কথার উত্তর ভোটাররাই দেবেন বলে বিশ্বাস ছিল তাঁর।

উল্লেখ্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে কে আসল, কে নকল, সেই উত্তরের জন্য জ্ঞানেশ কুমারের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়- দুই শিবিরই নিজেদর যুক্তি জমা দিয়েছে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর