AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Ticket Booking: আধার লিঙ্ক না থাকলে মাসে কতবার IRCTC থেকে টিকিট কাটতে পারবেন? রেলের এই নিয়ম জানেন?

IRCTC Rule: যাঁর নামে টিকিট বুক করা হচ্ছে, তিনি যদি একাধিক জনের জন্য বুক করেন, তাহলে তালিকা থেকে একজনের আধার তথ্য রেলের বুকিং সিস্টেমে যাচাই করা থাকা বাধ্যতামূলক। আধার কার্ড লিঙ্ক থাকলে কোনও অসুবিধে নেই। টিকিট বুক করতে গেলে আপনাকে কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না।

Rail Ticket Booking: আধার লিঙ্ক না থাকলে মাসে কতবার IRCTC থেকে টিকিট কাটতে পারবেন? রেলের এই নিয়ম জানেন?
নতুন ট্রেনের নিয়মImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 7:25 PM
Share

নয়াদিল্লি: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। অনলাইনে টিকিট কাটার জন্য অনেকেই IRCTC-এর ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন। তবে মাসে অনেকবার টিকিট কাটলেও বুকিংয়ের কিন্তু একটি নিৰ্দিষ্ট সীমা রয়েছে। যদিও, অনেক যাত্রী, যাঁরা রেগুলার টিকিট কাটেন, তাঁরা মাঝে মাঝে বলেন, তাঁদের ফোনে এমন একটি নোটিফিকেশন এসেছে, যেখানে বলা হচ্ছে তাঁদের টিকিট কাটার সীমা শেষ। তবে? এবার কী করবেন?

রেলের নিয়ম অনুযায়ী, যদি এই IRCTC অ্য়াপের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলেও মাসে সর্বোচ্চ ১২টি টিকিট বুক করা যায়। আগে আধার লিঙ্ক না থাকা সাধারণ IRCTC অ্যাকাউন্ট হলে সর্বোচ্চ ৬টি টিকিট কাটা যেত। ২০২২ সালের জুন মাসে এই সীমা বাড়িয়ে ১২টি করা হয়। অর্থাৎ, মাসে ১২টি টিকিট বুক করার জন্য IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়। যদি কোনও যাত্রী মাসে ১২টির বেশি টিকিট বুক করতে চান, তাহলে তাঁকে IRCTC User ID-র সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। এর পাশাপাশি, যাঁর নামে টিকিট বুক করা হচ্ছে, তিনি যদি একাধিক জনের জন্য বুক করেন, তাহলে তালিকা থেকে একজনের আধার তথ্য রেলের বুকিং সিস্টেমে যাচাই করা থাকা বাধ্যতামূলক। আধার কার্ড লিঙ্ক থাকলে কোনও অসুবিধে নেই। আপনি মাসে ১২টির বেশি টিকিট কাটতে পারবেন।

তৎকালের টিকিটে আলাদা নিয়ম-

তৎকাল টিকিট বুকিংয়ে আলাদা নিয়ম রয়েছে। একজন ইউজার বুকিংয়ের সময়সীমার মধ্যে একদিনে সর্বোচ্চ ২টি তৎকাল টিকিট বুক করতে পারেন। এছাড়া, একটি আইপি অ্যাড্রেস বা একটি লগইন সিজন থেকে একবারে ১টি তৎকাল টিকিট বুক করার নিয়ম আছে।

ব্যক্তিগত IRCTC User ID মূলত নিজের বা পরিবারের সদস্যদের টিকিট কাটার কাজে ব্যবহার করার কথা। তবে যদি কেউ এই অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে টিকিট বুক করে, তা কিন্তু আইনত অপরাধ। রেলের নিয়ম অনুযায়ী, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই বেশি সংখ্যক টিকিট বুক করার প্রয়োজন হলে আধার লিঙ্ক করার পাশাপাশি রেলের নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি।

Follow Us