AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

H5N1 Outbreak: শয়ে শয়ে কাক মরে যাচ্ছে, ওই এলাকায় পা মাড়াতেও বারণ করছে সরকার! কেন?

Bird Flu Outbreak: জনসাধারণের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, রাস্তাঘাটে মৃত পাখি পড়ে থাকতে দেখলে, তা যেন স্পর্শ না করেন। যদি কোথাও মৃত পাখি পড়ে থাকতে দেখেন, তবে যেন স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। এইচ৫এন১ সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। 

H5N1 Outbreak: শয়ে শয়ে কাক মরে যাচ্ছে, ওই এলাকায় পা মাড়াতেও বারণ করছে সরকার! কেন?
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Feb 06, 2026 | 2:32 PM
Share

চেন্নাই: একটা ভাইরাসের প্রকোপ কাটতে না কাটতেই, আরেক ভাইরাসের কোপ। এবার  ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস (H5N1 Virus)। ইতিমধ্যেই শতাধিক কাকের মৃত্যু হয়েছে। শহরের যত্রতত্র ছড়িয়ে পড়ে রয়েছে কাকের দেহ। আর এর পরই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

তামিলনাড়ুর চেন্নাইতে শতাধিক কাকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এরপরই স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, সমস্ত কাকের এবং মুরগি ও অন্যান্য পাখির দেহ যেন সরিয়ে ফেলা হয়। মৃত পাখির দেহ যেন হয় পুড়িয়ে ফেলা হয়, নাহলে মাটিতে গভীরে পুঁতে ফেলা হোক। বায়ো-সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী কাজ করতে বলা হয়েছে যাতে আরও সংক্রমণ না ছড়ায়।

জনসাধারণের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, রাস্তাঘাটে মৃত পাখি পড়ে থাকতে দেখলে, তা যেন স্পর্শ না করেন। যদি কোথাও মৃত পাখি পড়ে থাকতে দেখেন, তবে যেন স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের তরফে তামিলনাড়ুর মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। এইচ৫এন১ সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এইত৫এন১ (H5N1) হল ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটি অতি সংক্রামক প্য়াথোজেন। সাধারণত পাখির দেহে এই ভাইরাসের হদিস মেলে। খামারে প্রতিপালিত হাঁস-মুরগির দেহে এই ভাইরাস পাওয়া যায়। বার্ড ফ্লু নামেই পরিচিত এই সংক্রমণ। অতি সংক্রামক এই ভাইরাসে মৃত্যুহারও অনেক বেশি।

মূলত পাখির দেহেই সংক্রমণ ছড়ালেও, মানবদেহেও এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিরল হলেও, যদি এই সংক্রমণ হয়, তাহলে তা গুরুতর আকার ধারণ করতে পারে।

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে