AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মীয় আবেগে আঘাত করে ‘অশান্তি’ করছে পাকিস্তান! রাষ্ট্রসঙ্ঘে ইমরান সরকারকে ‘উত্তম-মধ্যম’ শোনাল ভারত

"পাকিস্তান যদি অন্য ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন ও সীমান্তে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে তবেই দক্ষিণ এশিয়া-সহ সমগ্র বিশ্বে শান্তি স্থাপন সম্ভব।"

ধর্মীয় আবেগে আঘাত করে 'অশান্তি' করছে পাকিস্তান! রাষ্ট্রসঙ্ঘে ইমরান সরকারকে 'উত্তম-মধ্যম' শোনাল ভারত
ফাইল চিত্র
| Updated on: Dec 03, 2020 | 4:56 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: শিখ সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করে সাংস্কৃতিক শান্তি বিঘ্নিত করছে পাকিস্তান (Pakistan)। এই অভিযোগে রাষ্ট্রসঙ্ঘে ইমরান প্রশাসনকে একহাত নিল ভারত। রাষ্ট্রসঙ্ঘের ৭৫-তম অধিবেশনে ভারতের ‘ফার্স্ট সেক্রেটারি’ আশিষ শর্মা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে গৃহীত শান্তি প্রস্তাবের আবমাননা করার অভিযোগ করেন ।

আশিষ শর্মা জানান, গত মাসেই কর্তারপুর সাহিব গুরুদ্বারার দায়িত্ব শিখ সম্প্রদায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে অন্য পরিচালন কমিটির হাতে তুলে দিয়েছে পাক প্রশাসন। যেখানে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই। এর মাধ্যমে বিঘ্নিত হয়েছে সাংস্কৃতিক শান্তি। রাষ্ট্রসঙ্ঘে তিনি এ-ও বলেন, “পাকিস্তান যদি অন্য ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন ও সীমান্তে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে তবেই দক্ষিণ এশিয়া-সহ সমগ্র বিশ্বে শান্তি স্থাপন সম্ভব।”

আরও পড়ুন: এফডিএর কাছে অনুমোদনের আবেদন করল মডার্না! ইউরোপেও আসতে পারে ‘দ্বিতীয়’ করোনা প্রতিষেধক

কর্তারপুর সাহিব গুরুদ্বারার দায়িত্ব থাকত শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (SGPC) উপর। কিন্তু চলতি বছরের নভেম্বর মাসে সেই দায়িত্ব অন্য পরিচালন কমিটির হাতে তুলে দেয় পাক প্রশাসন। এই পদক্ষেপে সাংস্কৃতিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ভারতের। ইমরান সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া এসেছে ভারতের বিদেশমন্ত্রক থেকেও। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, পাকিস্তানের এই পদক্ষেপ শিখদের ধর্মীয় আবেগে আঘাত করেছে। যা তীব্র নিন্দনীয়। ইতিমধ্যেই পাক হাই কমিশনারকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ