AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Ceasefire: ‘দেশ রক্ষার্থে আমরা সর্বদা তৈরি…’, সংঘর্ষ বিরতির পরে পাকিস্তানকে সাফ বার্তা কর্নেল কুরেশির

Indian Army Press Briefing on Pakistan Fake News: তারপরেই সাংবাদিক বৈঠকে বসে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। এই বৈঠক থেকেই আবার পাকিস্তানের একের পর এক মিথ্যাচার ধরে কাটলেন কর্নেল সোফিয়া কুরেশি।

India Pakistan Ceasefire: 'দেশ রক্ষার্থে আমরা সর্বদা তৈরি...', সংঘর্ষ বিরতির পরে পাকিস্তানকে সাফ বার্তা কর্নেল কুরেশির
সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশিImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: May 10, 2025 | 7:21 PM
Share

নয়াদিল্লি: পাকিস্তানের মিথ্যার ঝুড়িতে আবার ফুটো করল ভারত। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তারপরেই সাংবাদিক বৈঠকে বসে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। এই বৈঠক থেকেই আবার পাকিস্তানের একের পর এক মিথ্যাচার ধরে কাটলেন কর্নেল সোফিয়া কুরেশি।

কী কী মিথ্যাচার ছড়িয়েছে পাকিস্তান?

  • কর্নেল কুরেশি সাংবাদিকদের জানান, ‘পাকিস্তান দাবি করেছে ওরা ওদের JF-17-এর মাধ্য়মে আমাদের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষয়ক্ষতি চালিয়েছে। কিন্তু গোটা তথ্য়টাই আসলে ভুয়ো।’
  • পাকিস্তানের দাবি, ওরা আমাদের অ্যামুনেশন ডাম্প, যা চণ্ডীগড়ে রয়েছে সেটাকেও ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই দাবি অসত্য বলেই জানান কর্নেল কুরেশি।
  • এমনকি, কোথায় কোথায় ভারতের বিমানঘাঁটি রয়েছে, সেই নিয়েও পাকিস্তান মিথ্যাচার চালাচ্ছে বলেই দাবি করেন কর্নেল।
  • শুক্রবার, সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তানের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক হিংসা’ তৈরির চেষ্টা চালানোর অভিযোগ তুলেছিলেন দেশের বিদেশ সচিব। এদিন কর্নেল কুরেশির মুখে শোনা গেল সেই একই প্রসঙ্গ। তাঁর কথায়, ‘ভারতীয় সেনার বিরুদ্ধে মসজিদে হামলা চালানোর অভিযোগ তুলেছে পাকিস্তান। কিন্তু আমরা এটা স্পষ্ট করে দিতে চাই, ভারত সম্পূর্ণ ভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর এই দেশের সেনা সেই সংবিধানেরই একটা প্রতিবিম্ব।’

উল্লেখ্য, গত দুই দিনে পাকিস্তানকে যে নাজেহাল করে তুলেছে ভারতীয় সেনা। সেই কথাটাও সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দেন কর্নেল কুরেশি। তিনি বলেন, ‘আকাশ হোক বা স্থল পথ, পাকিস্তানকে এই কয়েক দিনেই নাজেহাল করে তুলেছে ভারতীয় সেনা। তাদের একাধিক সেনা বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি চালিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখায় থাকা পাকিস্তানি সেনার যে ঘাঁটি ছিল, তাও একেবার শেষ করেছে সেনা। সব শেষে আমি এটাই বলব, ভারতীয় সেনা সম্পূর্ণ ভাবে তৈরি এবং দেশের অখণ্ডতাকে রক্ষায় সর্বদা এগিয়ে রয়েছে।’

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.