AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Crisis: যুদ্ধের আঁচ ট্রেনযাত্রীদের পাতেও! খাবার নিয়ে IRCTC দিল এই নির্দেশ…

IRCTC: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ভারতেও দাম বাড়ছে এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের। সেই আঁচ থেকে রক্ষা পেল না ভারতীয় রেলওয়ের ক্যাটারিং পরিষেবাও। দেশে এলপিজি সঙ্কটের মাঝে রান্নার পদ্ধতি বদলে ফেলতে নির্দেশ দিল আইআরসিটিসি (IRCTC)। এবার কীভাবে রান্না হবে ট্রেনের যাত্রীদের জন্য?     

LPG Crisis: যুদ্ধের আঁচ ট্রেনযাত্রীদের পাতেও! খাবার নিয়ে IRCTC দিল এই নির্দেশ...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Mar 21, 2026 | 9:30 AM
Share

নয়া দিল্লি: যুদ্ধের আঁচ ঢুকে পড়েছে গৃহস্থের রান্নাঘরে। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ভারতেও দাম বাড়ছে এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের। সেই আঁচ থেকে রক্ষা পেল না ভারতীয় রেলওয়ের ক্যাটারিং পরিষেবাও। দেশে এলপিজি সঙ্কটের মাঝে রান্নার পদ্ধতি বদলে ফেলতে নির্দেশ দিল আইআরসিটিসি (IRCTC)। এবার কীভাবে রান্না হবে ট্রেনের যাত্রীদের জন্য?

ভারতীয় রেলওয়ের অধীনে সমস্ত ট্রেন ও স্টেশনে খাবার সরবরাহ ও পরিবেশনের দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ আবহে এলপিজি সঙ্কট দেখা দিতেই আইআরসিটিসি তাদের ক্যাটারিং পার্টনারদের রান্নার পদ্ধতি বদলাতে বলেছে। যেহেতু এলপিজি সিলিন্ডার নিয়ে টানাটানি চলছে, তাই বিকল্প রান্নার পদ্ধতি যেমন মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ইনডাকশন সিস্টেম ব্যবহার করতে বলা হয়েছে রেলওয়ে ফুড সেন্টারগুলিতে।

রেলওয়ে স্টেশনে থাকা সমস্ত ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার স্টলগুলিতে ইনডাকশন ও মাইক্রোওয়ভ ও অন্যান্য ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে বলা হয়েছে সরাসরি গ্যাস সিলিন্ডার ব্যবহার করার বদলে। একইসঙ্গে এই সমস্ত স্টলগুলিতে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত রাখতেও বলা হয়েছে, বিশেষ করে রেডি টু ইট খাবার। যথাসম্ভব এলপিজি সিলিন্ডার ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে।

একজন রেল আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ” আইআরসিটিসি-র বেস কিচেনে খাবার প্রস্তুত করা হয় রেল যাত্রীদের জন্য। যদি এলপিজি সরবরাহে কোনও সমস্যা হয়, তাহলে সরাসরি যাত্রীদের খাবার তৈরিতে প্রভাব পড়বে।”

Follow Us