Jammu and Kashmir: পুঞ্চে অনুপ্রবেশের ছক বানচাল! বিস্ফোরণে খতম ৪ পাক জঙ্গি, নিহত লস্করের শীর্ষ কমান্ডার
4 Pak Terrorists Killed: প্রাথমিকভাবে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কেজি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল চার পাকিস্তানি জঙ্গি। নিয়ন্ত্রণরেখা পার হওয়ার সময় আচমকাই মাইন বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহত চার জঙ্গির পরিচয়ও সামনে এসেছে।

পুঞ্চ: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ। খতম চার পাকিস্তানি জঙ্গি। অভিযোগ, পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা। সেই সময় মাইন বিস্ফোরণে মৃত্যু হয় চারজনের। নিহতদের মধ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) এক শীর্ষ কমান্ডারও।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কেজি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল চার পাকিস্তানি জঙ্গি। নিয়ন্ত্রণরেখা পার হওয়ার সময় আচমকাই মাইন বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।
কারা এই চার জঙ্গি?
নিহত চার জঙ্গির পরিচয়ও সামনে এসেছে। তারা হল মহম্মদ ইশতিয়াক, মহম্মদ ফৈজান, মহম্মদ ওয়াকাস এবং মহম্মদ আসিম। এদের মধ্যে মহম্মদ ফৈজান লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, নিহত চারজনই পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের (PoJK) বাসিন্দা। তবে, কী উদ্দেশ্যে ওই চার জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
