Jio New Offer 2026 : জিওর ওয়াইফাই ব্যবহার করেন? এবার ১ বছরের জন্য জিওহোমে বিনামূল্যে পান এই বিখ্যাত অ্যাপ!
Jio Fiber and Jio Air Fiber: সম্প্রতি ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভার সঙ্গে চুক্তি করেছে জিও। এর ফলে যোগ্য গ্রাহকরা বিনামূল্যে ১২ মাস পর্যন্ত ক্যানভা প্রো বা প্রো লাইট ব্যবহার করতে পারবেন। ৩৯৯ টাকার মোবাইল রিচার্জ যাঁরা করেন, তাঁরা পাবেন ক্যানভা প্রো। এর মধ্যেই আবার দেওয়া হচ্ছে এই বিখ্যাত অ্যাপ।

কলকাতা : জিও-র ১০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বড়সড় অফার নিয়ে এল সংস্থা। এবার থেকে নির্বাচিত জিও ওয়াইফাই ব্যবহার করা গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ১২ মাসের জন্য প্রাইম ভিডিও লাইট-এর সাবস্ক্রিপশন পাবেন। এই সুবিধার মাধ্যমে প্রাইম ভিডিওতে বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজ দেখার পাশাপাশি আমাজন থেকে কেনাকাটা করলে মিলবে ফাস্ট ও ফ্রি ডেলিভারির সুবিধা। এই অফারটি মূলত এমন কিছু জিওহোম প্ল্যানের জন্য প্রযোজ্য, যেখানে একসঙ্গে টিভি, ওটিটি ও ওয়াইফাই দেওয়া হয়। ৩০ ও ১০০ Mbps ইন্টারনেট স্পিডের জিওহোম ইউজাররা এই সুবিধা পাবেন।
কীভাবে বিনামূল্যে পাবেন আমাজন প্রাইম লাইট?
নতুন ও পুরনো – উভয় ধরণের যোগ্য জিওহোম গ্রাহকরাই এই সুবিধে নিতে পারবেন। এর জন্য মাইজিও অ্যাপ খুলতে হবে। জিওহোম অ্যাকাউন্টের হোমপেজে যোগ্য গ্রাহকদের জন্য একটি অফার ব্যানার দেখা যাবে। সেখান থেকেই আমাজন প্রাইম লাইট-এর ১২ মাসের সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করা যাবে। ১৯ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে এই অফার চালু করা হচ্ছে। আগামী ২ সপ্তাহ ধরে বিভিন্ন গ্রাহকের কাছে অফারটি পৌঁছবে। আপনাকে রোজ একবার মাই জিও অ্যাপটি খুলতে হবে।
কারা পাবেন না এই অফার?
সমস্ত জিওহোম গ্রাহককে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে না। ৮৮৮ টাকা ও ১১৯৯ টাকা মূল্যের জিওহোম প্ল্যান যাঁরা ব্যবহার করেন, তাঁরা আগের মতোই ২৪ মাসের আমাজন প্রাইম লাইট পাবেন। এছাড়া, যাঁরা ১৫০ বা তার বেশি স্পাইডার জিওহোম প্ল্যান ব্যবহার করেন, তাঁরাও ১২ মাসের এই নতুন অফারে শিফট হয়ে যাবেন না। তাঁদের বর্তমান প্ল্যানের কোনও পরিবর্তন হবে না।
সম্প্রতি ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভার সঙ্গে চুক্তি করেছে জিও। এর ফলে যোগ্য গ্রাহকরা বিনামূল্যে ১২ মাস পর্যন্ত ক্যানভা প্রো বা প্রো লাইট ব্যবহার করতে পারবেন। ৩৯৯ টাকার মোবাইল রিচার্জ যাঁরা করেন, তাঁরা পাবেন ক্যানভা প্রো। অন্যদিকে, ৩৪৯ টাকার প্ল্যান বা তার বেশি দামের যেসব প্ল্যানে কমপক্ষে প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটা দেওয়া হয়, তারা পাবেন ক্যানভা প্রো লাইট। এর মধ্যেই আবার দেওয়া হচ্ছে এই বিখ্যাত অ্যাপ। মানে, ১০ বছরের বর্ষপূর্তিতে একাধিক লোভনীয় অফার দিচ্ছে জিও।
