AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যোগীরাজ্যে সাংবাদিকের রহস্য মৃত্যু, টুইট প্রিয়াঙ্কার

পুলিশ জানায়, টিউবওয়েলের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে সাংবাদিকের (Journalist)। যদিও মৃতর সাংবাদিক বন্ধুরা মনে করেন যাদের বিরুদ্ধে খবর তারাই পরিকল্পনা করে খুন করেছে সুলভ শ্রীবাস্তবকে।

যোগীরাজ্যে সাংবাদিকের রহস্য মৃত্যু, টুইট প্রিয়াঙ্কার
সুলভ শ্রীবাস্তব
| Updated on: Jun 14, 2021 | 6:32 PM
Share

প্রতাপগড়: মদ মাফিয়াদের (Liquor Mafia) নিয়ে খবর করার পরেই এক সাংবাদিকের রহস্য মৃত্যু উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। প্রতাপগড় জেলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলিশের অনুমান সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। তবে মৃতর বন্ধুদের দাবি তাকে খুন করা হয়েছে। প্রয়াত সাংবাদিকের নাম সুলভ শ্রীবাস্তব। এক সংবাদ সংস্থার কর্মী ছিলেন তিনি।

গত ৯ জুন মদ মাফিয়াদের নিয়ে তার একটি খবর দেখানো হয় চ্যানেলে। তারপর থেকেই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য রাখছিল বলে অভিযোগ। ঘটনার কথা জানিয়ে মৃত্যুর একদিন আগেই পুলিশকে চিঠি লিখেছিলেন সুলভ শ্রীবাস্তব। সেখানে প্রাণ সংশয়ের কথা উল্লেখ করেন তিনি।

এরপরেই রবিবার রাতে বাইক দুর্ঘটনার মৃত্যু হয় তারা। পুলিশ জানায়, টিউবওয়েলের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে সাংবাদিকের। যদিও মৃতর সাংবাদিক বন্ধুরা মনে করেন যাদের বিরুদ্ধে খবর তারাই পরিকল্পনা করে খুন করেছে সুলভ শ্রীবাস্তবকে। প্রতাপগড়ের পুলিশ আধিকারিক সুরেন্দ্র দ্বিবেদী বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সমালোচনা করে টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। যোগী সরকারকে নিশানা করে তিনি লেখেন, সরকারের পৃষ্ঠপোষকতায় মদ মাফিয়াদের রাজ চলছে উত্তরপ্রদেশে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। মৃতর পরিবারের সদস্যদের চোখের জলের জবার কে দেবেন বলেও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: কেন লাগাতার দাম বাড়ছে জ্বালানির, ব্যাখ্যা ধর্মেন্দ্রর

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?