AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LS Election 2024: অভিষেক একা নন, দেখে নিন সবথেকে বেশি ভোটে জয়ী ১০ প্রার্থীকে

LS Election 2024: ডায়মন্ড হারবার আসন থেকে ৭ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বিপুল জয়ে যদি বিস্মিত হয়ে থাকেন, তাহলে বলতে হয়, তাঁর থেকেও অনেক বেশি ভোটের ব্যবধানে জিতেছেন আরও অনেকে। বস্তুত তালিকায় তিনি আছেন ৬ নম্বরে। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোন ১০ জন প্রার্থী সবথেকে বড় ব্যবধানে জয় পেলেন -

| Updated on: Jun 05, 2024 | 12:12 AM
Share
শঙ্কর লালওয়ানি (বিজেপি, ইন্দোর)  ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, সবথেকে বড় জয় পেয়েছেন মধ্য প্রদেশের ইন্দোর আসনের বিজেপি প্রার্থী শঙ্কর সিং লালওয়ানি। ১১,৭৫,০৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তিনি মোট ভোট পেয়েছেন, ১২,২৬,৭৫১টি। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বহুজন সমাজ পার্টির সঞ্জয় সোলাঙ্কি পেয়েছেন মাত্র ৫১,৬৫৯ ভোট। প্রসঙ্গত, এই আসনে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী।

1 / 10
রাকিবুল হুসেন (কংগ্রেস, ধুবরি)  অসমের ধুবরি লোকসভা আসন থেকে ৯.২০ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেন। এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলকে পরাজিত করেছেন তিনি।

2 / 10
শিবরাজ সিং চৌহান (বিজেপি, বিদিশা)  মধ্য প্রদেশের বিদিশা আসনে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ৮ লক্ষ ২১ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের প্রতাপ ভানু শর্মাকে। শিবরাজ সিং চৌহান পেয়েছেন ১১,১৬,৪৬০ ভোট। আর প্রতাপ ভানু পেয়েছেন ২,৯৫,০৫২ ভোট।

3 / 10
সিআর পাতিল (বিজেপি, নভসারি)  গুজরাটের নভসারি আসন থেকে বিজেপি প্রার্থী সিআর পাতিল ৭.৭৩ লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের নৈশাদভাই ভূপতভাই দেশাইকে। সিআর পাতিল পেয়েছেন ১০,৩১,০৬৫ ভোট। দেশাই পেয়েছেন ২,৫৭,৫১৪ ভোট।

4 / 10
অমিত শাহ (বিজেপি, গান্ধীনগর)  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৭.৮৮ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গুজরাটের গান্ধী নগর আসন থেকে। অমিত শাহ মোট ১০.১০,৯৭২ ভোট পেয়েছেন। আর কংগ্রেস প্রার্থী সোনাল রমনভাই প্যাটেল পেয়েছেন মাত্র ২,৬৬,২৫৬ ভোট।

5 / 10
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডায়মন্ড হারবার, তৃণমূল কংগ্রেস)  তৃণমূল কংগ্রেসের হয়ে সবথেকে বড় জয় পেয়েছেন ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার আসনে তিনি ৭,১০,৯৩০ ভোটের রেকর্ড ব্যবধানে জিতেছেন। তিনি হারিয়েছেন, বিজেপির অভিজিৎ দাস ববিকে। অভিষেক পেয়েছেন ১০,৪৮,২৩০ ভোট। আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ৩,৩৭,৩০০ ভোট।

6 / 10
ডা. হেমাঙ্গ জোশী (বিজেপি, ভাদোদরা)  গুজরাটের ভাদোদরা থেকে বিজেপির ডা. হেমাঙ্গ জোশী ৫,৮২,১২৬ ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন ৮,৭৩,১৮৯ ভোট আর কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২,৯১,০৬৩ ভোট।

7 / 10
রাজপাল সিং যাদব (বিজেপি, পঞ্চমহল)  বিজেপি প্রার্থী রাজপাল সিং যাদব গুজরাটের পঞ্চমহল আসন থেকে কংগ্রেস প্রার্থী গুলাব সিং চৌহানকে ৫,০৯,৩৪২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রাজপাল সিং যাদব পেয়েছেন, ৭,৯৪,৫৭৯ ভোট এবং গুলাব সিং পেয়েছেন ২,৮৫,২৩৭ ভোট।

8 / 10
পুরুষোত্তম ভাই রুপালা (বিজেপি, রাজকোট)  গুজরাটের রাজকোট আসনে কংগ্রেস প্রার্থী পরেশ ধন্নিকে ৪,৮৪,২৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম ভাই রুপালা । রুপালা পেয়েছেন ৮,৫৭,৯৮৪ ভোট এবং ধন্নি পেয়েছেন ৩,৭৩,৭২৪ ভোট।

9 / 10
শশীকান্ত সেন্থিল (কংগ্রেস, তিরুভাল্লুর)  তামিলনাড়ুর তিরুভাল্লুর আসনে বিজেপির ভি. বালাগণপতিকে ৫,৭২,১৫৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী শশীকান্ত সেন্থিল। সেন্থিল পেয়েছেন ৭,৯৬,৯৫৬ ভোট এবং বালাগণপতি পেয়েছেন ২,২৪,৮০১ ভোট।

10 / 10
Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?

গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা

কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...

নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা

এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?

ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে

হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে

রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?

বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা