AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LS Election Result 2024: রাহুল এগিয়ে দুই আসনেই, তবে ব্যাপক চাপে কানহাইয়া-শশী থারুররা

LS Election Result 2024: মঙ্গলবার সকাল থেকে চলছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোট গণনা। এখনও সম্পূর্ণ ফলাফল সামনে আসেনি। তবে ফলাফলের একটা প্রবণতা স্পষ্ট। ২০১৯-এর তুলনায় কংগ্রেসের আসন প্রায় দ্বিগুণ হতে চলেছে। এই অবস্থায় এক নজরে দেখে নেওয়া যাক কংগ্রেসের তারকা প্রার্থীদের কার কী অবস্থা।

LS Election Result 2024: রাহুল এগিয়ে দুই আসনেই, তবে ব্যাপক চাপে কানহাইয়া-শশী থারুররা
জিতছেন রাহুল, কিন্তু বাকিরা বেশ চাপেImage Credit: PTI
| Updated on: Jun 04, 2024 | 1:41 PM
Share

নয়া দিল্লি: চমকে দেওয়া ফল। মঙ্গলবার সকাল থেকে চলছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোট গণনা। এখনও সম্পূর্ণ ফলাফল সামনে আসেনি। তবে ফলাফলের একটা প্রবণতা স্পষ্ট। বিজেপির নেতৃত্বে এনডিএ জোটই ক্ষমতায় ফিরতে চলেছে। তবে, ৪০০ পার হচ্ছে না। চমকে দিয়েছে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এনডিএ এগিয়ে ২৯৭ আসনে এবং ইন্ডিয়া এগিয়ে ২২৫ আসনে। ২০১৯-এর তুলনায় কংগ্রেসের আসন প্রায় দ্বিগুণ হতে চলেছে। এই অবস্থায় এক নজরে দেখে নেওয়া যাক কংগ্রেসের তারকা প্রার্থীদের কার কী অবস্থা –

রাহুল গান্ধী – রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি আসন থেকে – উত্তর প্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়ানাড়। রায়বরেলীতে ১ লক্ষ ৮৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তিনি। আর ওয়ানাড়ে তিনি ২ লক্ষ ৪৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।

শশী থারুর – তিরুবনন্তপুরমে পিছিয়ে পড়েছেন শশী থারুর। তাঁর থেকে ১৬,৫২২ ভোটে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

অধীররঞ্জন চৌধুরী – বহরমপুর আসনে পিছিয়ে অধীররঞ্জন চৌধুরীও। তাঁর থেকে ৫,৯৯০ আসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান।

ভূপেশ বাঘেল – ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও আসনে পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। বিজেপির সন্তোষ পান্ডে ৩২,০৩৪ ভোটে এগিয়ে আছেন।

নকুল কমলনাথ – মধ্যপ্রদেশের গেরুয়া ঝড়ে উড়ে যাচ্ছেন কমলনাথ পুত্র নকুল কমলনাথও। বিজেপির বান্টি বিবেক সাহুর বিরুদ্ধে ৬৫,৩৩৪ ভোটে পিছিয়ে পড়েছেন তিনি।

দিগ্বিজয় সিং – মধ্য প্রদেশে লোকসভা ভোটেও দেখা যাচ্ছে গেরুয়া ঝড়। এই অবস্থায় দিগ্বিজয় সিং-ও ৫২ হাজারের বেশি ভোটে পিছিয়ে পড়েছেন বিজেপির রোদমাল নগরের বিরুদ্ধে।

কানহাইয়া কুমার – উত্র পূর্ব দিল্লিতে পিছিয়ে কানহাইয়া কুমার। মনোজ তিওয়ারির এই মুহূর্তে এগিয় ৮৮,৭৩৫ ভোটে।

কিশোরীলাল শর্মা – আমেঠি আসনে স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন কিশোরী লাল শর্মা। এই মুহূর্তে তিনি ৬২,৮০২ ভোটে এগিয়ে আছেন তিনি।

Follow Us