AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সব সরকারি সুবিধা বন্ধ, বিশেষভাবে সক্ষম ছেলেকে কোলে নিয়ে ৬৬ কিমি ছুটলেন বাবা!

Viral Story: ইটাউরা গ্রাম থেকে হাঁটতে হাঁটতে ভোলা মিশ্রা যান এতদূর। পিঠে তাঁর ছেলে ওম। তিনি জানান, বিগত ৬ মাস ধরে পেনশন ও রেশনের সুবিধা আটকে। কেন এই সরকারি সুবিধাগুলি আটকে, তা জানতে গেলে বলা হয় যে আধার কার্ড আপডেট নেই।

সব সরকারি সুবিধা বন্ধ, বিশেষভাবে সক্ষম ছেলেকে কোলে নিয়ে ৬৬ কিমি ছুটলেন বাবা!
ভাইরাল ছবি।Image Credit: X
| Updated on: Nov 19, 2025 | 6:34 PM
Share

ভোপাল: ১৮ বছরের সন্তান বিশেষভাবে সক্ষম। তাঁকে পিঠে চাপিয়েই ৬৬ কিলোমিটার পথ হেঁটে গেলেন বাবা। কেন জানেন? সন্তানের আধার কার্ড আপডেট করাতে। সাহায্য করার কেউ নেই, আটকে যাবে সরকারি পরিষেবার সুবিধা। তাই বাধ্য হয়ে সন্তানকে পিঠে চাপিয়ে নিয়ে গেলেন বাবা।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের কাটনি জেলায়। ইটাউরা গ্রাম থেকে হাঁটতে হাঁটতে ভোলা মিশ্রা যান এতদূর। পিঠে তাঁর ছেলে ওম। তিনি জানান, বিগত ৬ মাস ধরে পেনশন ও রেশনের সুবিধা আটকে। কেন এই সরকারি সুবিধাগুলি আটকে, তা জানতে গেলে বলা হয় যে আধার কার্ড আপডেট নেই। কোনও সরকারি কর্মীই তাঁর আবেদন জেলাশাসকের কাছে পৌঁছে দিতে নারাজ। একের পর এক আধিকারিকের দোরগোড়ায় ঘুরেছেন ভোলা মিশ্রা, কিন্তু প্রত্যাখান ছাড়া আর কিছুই পাননি।

তিনি জানান, ছয় মাস আধার কেওয়াইসি না করায়, তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিশেষভাবে সক্ষম হওয়ায় ছেলে যে পেনশন পান, তাও বন্ধ হয়ে যায়। ছেলের দেখভালের জন্য এই টাকা ও রেশন প্রয়োজন, তাই মাসের পর মাস রেশন দোকান, ব্যাঙ্ক, তহশিল, আধার সেন্টার ঘুরে বেড়ান।

বছর পঞ্চান্নর ভোলা জানান, আসল সমস্য়া হল তাঁর ছেলের হাতে ফিঙ্গারপ্রিন্ট রিড করা যাচ্ছে না। আধার সেন্টারের কর্মীরাও আপডেট করতে অস্বীকার করছেন কারণ সিস্টেমে থাকা ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ হচ্ছে না। কোথাওই সাহায্য না পেয়ে শেষে  ব্যর্থ হয়েই বাড়ি ফিরে আসেন।

বিষয়টি জানাজানি হতেই জেলাশাসক আশীষ তিওয়ারি আশ্বাস দেন যে বিশেষভাবে সক্ষম ওই যুবকের আধার আপডেটের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে পেনশন ও রেশনের সুবিধা পেতে পারে।

Follow Us