AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একদিনেই মৃত ৯২০, লকডাউনে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও রেকর্ড হারে মৃত্যু চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রে

১৫টি জেলা, যেখানে সর্বাধিক সংক্রমণ দেখা যাচ্ছিল, সেখানে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ, থানে, নাসিক, নাগপুর, লাতুর, অমরাবতী প্রমূখ।

একদিনেই মৃত ৯২০, লকডাউনে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও রেকর্ড হারে মৃত্যু চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রে
ফাইল চিত্র। ছবি:PTI
| Updated on: May 06, 2021 | 11:24 AM
Share

মুম্বই: লকডাউন সম কড়া কার্ফুর ফল দেখা গিয়েছিল আগের সপ্তাহেই। ধীরে ধীরে কমছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে চিন্তার কারণ হয়ে উঠেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারেরও বেশি, কিন্তু মৃত্যু হয়েছে প্রায় এক হাজার জনের।

মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কেবল সে রাজ্যেই ৯২০ জনের মৃত্যু হয়েছে, যা এখনও অবধি একদিনে মৃতের সর্বোচ্চ সংখ্যা। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪১৪ জনের, অর্থাৎ একদিনেই এক লাফে দ্বিগুণ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৭ হাজারেরও বেশি আক্রান্ত হওয়ায় রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪১ হাজার। এরমধ্যে গতকাল মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৭৯ জন, মৃত্যু হয়েছে ৭৭ জনের। পুণেতে ৯ হাজার ৮৪ ন আক্রান্ত ও ৯৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গতকালই সুপ্রিম কোর্টের তরফে মহারাষ্ট্র মডেলের প্রশংসা করে দিল্লিকে অক্সিজেন সরবরাহ ও সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে শিক্ষা নিতে বলা হয়। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপেও জানান, ১৫টি জেলা, যেখানে সর্বাধিক সংক্রমণ দেখা যাচ্ছিল, সেখানে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ, থানে, নাসিক, নাগপুর, লাতুর, অমরাবতী প্রমূখ।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় রেজিনেরন, জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দিল ভারত

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট