AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: প্রাক্তন প্রেমিকের কাছ থেকে রটউইলার হেনরিকে পেতে মরিয়া, ৪ আইনজীবী দিয়ে মামলা করলেন মহুয়া

Delhi High Court: মহুয়ার বক্তব্য, জয় অনন্ত দেহদ্রাইয়ের উপহার ছিল হেনরি। কিন্তু হেনরির যাবতীয় দেখভাল করতেন তিনি। শুধুমাত্র টাকা দিয়ে কিনেছেন বলে হেনরির মালিকানা জয়ের হতে পারে না বলে দাবি তৃণমূল সাংসদের। সাকেত কোর্ট আইনের সবদিক খতিয়ে না দেখে একতরফা রায় দিয়েছেন বলে অভিযোগ মহুয়ার।

Mahua Moitra: প্রাক্তন প্রেমিকের কাছ থেকে রটউইলার হেনরিকে পেতে মরিয়া, ৪ আইনজীবী দিয়ে মামলা করলেন মহুয়া
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 2:06 PM
Share

নয়া দিল্লি: পোষ্যর হেফাজত পেতে এবার দিল্লির নিম্ন আদালত থেকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সারমেয়কে কাছে পেতে মরিয়া হয়ে আইনি লড়াই লড়ছেন তিনি। মহুয়ার সঙ্গে তাঁরই প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে এই আইনি লড়াই চলছে।

মহুয়ার পোষ্য এক ‘রটউইলার’ হেনরি কার কাছে থাকবে তা নিয়েই দীর্ঘদিন ধরে চলছে আইনি লড়াই। মহুয়া মৈত্র চেয়েছিলেন, তাঁর কাছে মাসে অন্তত ১০ দিন করে থাক হেনরি। সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দিল্লির সাকেত কোর্ট। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র।

মহুয়ার বক্তব্য, জয় অনন্ত দেহদ্রাইয়ের উপহার ছিল ‘হেনরি’। কিন্তু হেনরির যাবতীয় দেখভাল করতেন তিনি। শুধুমাত্র টাকা দিয়ে কিনেছেন বলে হেনরির মালিকানা জয়ের হতে পারে না বলে দাবি তৃণমূল সাংসদের। সাকেত কোর্ট আইনের সবদিক খতিয়ে না দেখে একতরফা রায় দিয়েছেন বলে অভিযোগ মহুয়ার।

ধ্রুব মালিক, কীর্তি রাজ, রুদ্রাক্ষ মাথুর এবং শিবেন ভার্মা নামে চারজন আইনজীবীর মারফত নিজের পিটিশন ফাইল করিয়েছেন মহুয়া। অন্যদিকে, পোষ্যকে নিজের কাছে রাখতে মরিয়া জয় নিজেই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মহুয়ার বিরুদ্ধে সওয়াল করেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার ওহরি বিস্তারিত শুনানির জন্য সব পক্ষকে নোটিস ইস্যু করেছেন।

সংসদে বিতর্কের সময় এই জয় অনন্ত দেহদ্রাই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন পেশায় আইনজীবী দেহদ্রাই। মহুয়াও তাঁকে জবাব দিতে ছাড়েননি সেইসময়।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.