AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: আদালত অবমাননার অভিযোগ, দলে ভাঙনের মধ্যেই বিপাকে মমতা-অভিষেক

TMC Martyrs Day: ২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শহিদ দিবস সমাবেশের বহর বাড়ে। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তার উপর এই কর্মসূচি পালন করে ঘাসফুল শিবির। হাইকোর্ট সরকারি জায়গা বন্ধ করে সভা, মিছিল করা যাবে না বলে নির্দেশ দেওয়ার পরও ভিক্টোরিয়াতেই এতদিন ২১ জুলাই পালন করে এসেছে তৃণমূল। ঘাসফুল শিবির বিভিন্ন সময় যুক্তি দিয়েছে, বছরে এই একটা দিনই বড় করে পালন করে তারা।

Calcutta High Court: আদালত অবমাননার অভিযোগ, দলে ভাঙনের মধ্যেই বিপাকে মমতা-অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2026 | 5:11 PM
Share

কলকাতা: আর মাসখানেক পরই তৃণমূলের ‘শহিদ দিবস’ পালন। এবার শহিদ দিবস নিয়েও তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব বাধে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। এরই মধ্যে ধর্মতলায় রাস্তা আটকে শহিদ দিবস পালন নিয়ে বিপাকে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মমতা ও অভিষেককে নোটিস জারির নির্দেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কোনও সরকারি জায়গা বন্ধ করে কোনও সভা, মিছিল করা যাবে না বলে ২০১৮ সালে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরও বছর বছর ২১ জুলাই ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূল ‘শহিদ দিবস’ পালন করে। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নোটিস জারি করার নির্দেশ দেয়। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

১৯৯৩ সালের ২১ জুলাই রাইটার্স বিল্ডিং অভিযানের সময় পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মী প্রাণ হারান। সেই সময় যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ছিলেন মমতা। মমতা তৃণমূল কংগ্রেস গঠনের পরও ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছেন।

২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শহিদ দিবস সমাবেশের বহর বাড়ে। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তার উপর এই কর্মসূচি পালন করে ঘাসফুল শিবির। হাইকোর্ট সরকারি জায়গা বন্ধ করে সভা, মিছিল করা যাবে না বলে নির্দেশ দেওয়ার পরও ভিক্টোরিয়াতেই এতদিন ২১ জুলাই পালন করে এসেছে তৃণমূল। ঘাসফুল শিবির বিভিন্ন সময় যুক্তি দিয়েছে, বছরে এই একটা দিনই বড় করে পালন করে তারা।

১৫ বছর পর রাজ্যে ক্ষমতা হারিয়েছে তৃণমূল। শুধু ক্ষমতা হারানো নয়, দলও তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বিধানসভায় তৃণমূল দু’ভাগ হয়েছে। লোকসভাতেও ২০ জন সাংসদ অন্য দলে যোগ দিয়েছেন। এ বছর ২১ জুলাই শহিদ দিবস পালন নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব বাধবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। তারই মধ্যে রাস্তা আটকে শহিদ দিবস পালন নিয়ে বিপাকে পড়লেন মমতা ও অভিষেক।

Follow Us