AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldives: পেটে টান পড়তেই টনক নড়ল মলদ্বীপের, সেই ভারতের কাছেই চাইছে ‘ভিক্ষা’

India-Maldives Relation: পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। প্রতি বছর মলদ্বীপে যত সংখ্যক পর্যটক যায়, তার মধ্যে একটা বড় অংশই ভারতীয়। ২০২২ সালেও ভারত থেকেই সবথেকে বেশি সংখ্যক পর্যটক মলদ্বীপে গিয়েছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে ভারতের সঙ্গে বিরোধ শুরু করার পরই ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

Maldives: পেটে টান পড়তেই টনক নড়ল মলদ্বীপের, সেই ভারতের কাছেই চাইছে 'ভিক্ষা'
ভারতের কাছেই হাত পাতল মলদ্বীপ।Image Credit: Pixabay
| Updated on: Apr 12, 2024 | 8:07 AM
Share

মালে: বিনা কারণে ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছিল মলদ্বীপ। এত বছর ধরে ভারত যে উপকার করে এসেছে, তা ভুলে গিয়ে ভারত ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়েনি। ভারতীয়রাও ছেড়ে কথা বলেনি। মুখ ফিরিয়ে নিয়েছে মলদ্বীপের থেকে। সঙ্গে সঙ্গেই ধসে পড়েছে মলদ্বীপের অর্থনীতি। বিপাকে পড়ে এবার সেই ভারতের কাছেই সাহায্য প্রার্থনা মলদ্বীপের। ভারতীয় পর্যটকদের ফের একবার নিজের দেশে টানতে, ভারতেই রোড শো করতে চলেছে মলদ্বীপ।

পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। প্রতি বছর মলদ্বীপে যত সংখ্যক পর্যটক যায়, তার মধ্যে একটা বড় অংশই ভারতীয়। ২০২২ সালেও ভারত থেকেই সবথেকে বেশি সংখ্যক পর্যটক মলদ্বীপে গিয়েছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে ভারতের সঙ্গে বিরোধ শুরু করার পরই ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুরু হয় ‘বয়কট মলদ্বীপ’ ট্রেন্ড। হাজারো অনুনয়-বিনয় করেও কোনও লাভ হয়নি। মলদ্বীপে পর্যটকদের তালিকায় এক নম্বরে থাকা ভারতই বর্তমানে ছয় নম্বরে নেমে এসেছে সংখ্য়ার বিচারে।

এবার ভারতীয় পর্যটকদের ফের একবার মন জিততে ভারতেরই বিভিন্ন শহরে রোড শো করার ঘোষণা করল মালে ট্যুরিজম। মলদ্বীপের ট্রাভেল এজেন্ট অ্যান্ড ট্যুর অপারেটরস ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করে। দুই দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে যাতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি হয়, তা নিয়েই অনুরোধ জানিয়েছে মলদ্বীপের পর্যটন সংস্থাগুলি।

মামাটো (মলদ্বীপের পর্যটন অ্যাসোসিয়েশন)-র তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, মলদ্বীপে পর্যটন বাড়াতে ভারতের বিভিন্ন শহরে রোড শো করা হবে। সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও মলদ্বীপের পর্যটন নিয়ে প্রচার করা হবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?