INDIA bloc meeting: ইন্ডি জোটের বৈঠকে মমতা-অভিষেকের সঙ্গে এবার কল্যাণ, কী কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে?

INDIA bloc SIR protest: সূত্রের খবর, ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পরবর্তী সব ভোট অবৈধ বলে প্রচার তুঙ্গে তোলার দাবি জানাবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে আইনি পদক্ষেপ করার প্রস্তাব দেবেন তিনি। কমিশনের সঙ্গে একের পর এক মিটিংয়ে জ্ঞানেশ কুমার কেমন অভব্য আচরণ করেছেন, তার প্রমাণ হিসেবে কথোপকথনের অডিয়ো ক্লিপ প্রকাশ করার পরিকল্পনা করেছে তৃণমূল।

INDIA bloc meeting: ইন্ডি জোটের বৈঠকে মমতা-অভিষেকের সঙ্গে এবার কল্যাণ, কী কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে?
ইন্ডি জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 30, 2026 | 9:58 AM

নয়াদিল্লি: গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ (বুধবার) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে তাঁরা থাকবেন। এবার তাঁদের সঙ্গে ইন্ডি জোটের বৈঠকে থাকবেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এদিনের বৈঠকে ডিএমকে, আপ থাকছে না। নিজে না আসলেও প্রতিনিধি পাঠাচ্ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ইন্ডি জোটের বৈঠকে আজ কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।

সকাল ১১টা থেকে বৈঠক শুরু। সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জনমত গড়তে দিল্লির রামলীলা ময়দানে দ্রুত জনসভা করার প্রস্তাব গৃহীত হতে পারে। উত্তর প্রদেশ, কলকাতা, মুম্বই, পটনা, হায়দরাবাদ-সহ একাধিক শহরে যৌথ উদ্যোগে র‍্যালি করার প্রস্তাব দেওয়া হতে পারে। কংগ্রেসের তরফ থেকে দেওয়া হতে পারে এই প্রস্তাব।

শীতকালীন অধিবেশনের আগেই লোকসভা এবং রাজ্যসভায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের নোটিস জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে সূত্রের খবর। সরকার ডিলিমিটেশন বিল পাশ করানোর লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে চাইলে অপসারণের নোটিস জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করা হবে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের পাশাপাশি এসআইআর প্রক্রিয়া স্থগিতের আইনি আবেদন করা হবে।

একইসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পরবর্তী সব ভোট অবৈধ বলে প্রচার তুঙ্গে তোলার দাবি জানাবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে আইনি পদক্ষেপ করার প্রস্তাব দেবেন তিনি। কমিশনের সঙ্গে একের পর এক মিটিংয়ে জ্ঞানেশ কুমার কেমন অভব্য আচরণ করেছেন, তার প্রমাণ হিসেবে কথোপকথনের অডিয়ো ক্লিপ প্রকাশ করার পরিকল্পনা করেছে তৃণমূল। তৃণমূলের তরফে এই বক্তব্য জানানো হবে ইন্ডি জোটের বৈঠকে। সূত্রের খবর, আগামী ৯ অক্টোবরের আগে জ্ঞানেশ কুমারের অডিয়ো ক্লিপ প্রকাশ করবে তৃণমূল।

এদিকে, গতকাল কংগ্রেসের CWC বৈঠকে জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনে কী কী দাবি উঠবে, তার রূপরেখা ঠিক করা হলেও কোনও কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। ইন্ডি জোটের বৈঠকে যৌথ আলোচনার মধ্যে দিয়ে কর্মসূচি চূড়ান্ত করার জন্যই দলীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস।

অন্যদিকে, কর্মসূচি কী হতে পারে সে বিষয়ে নিজস্ব প্রস্তাব পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি আলাদা নোট তৈরি করেছেন বলে সূত্রের খবর। পার্লামেন্টে অপসারণের নোটিস, প্রকাশ্য জনসভার মতো কর্মসূচির পাশাপাশি সুপ্রিম কোর্টে আইনি লড়াইকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। সেই কারণেই এদিনের বৈঠকে তৃণমূলের টিমে মমতা, অভিষেক, ডেরেক ও’ব্রায়েনের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামিল করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us