Marriage Registration: বিয়ের রেজিস্ট্রেশনে এখন বাধ্যতামূলক করে দেওয়া হল এই জিনিস! পেশ হল নয়া প্রস্তাব
Gujrat Marriage Registration: প্রস্তাব অনুযায়ী, ম্যারেজ রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপের সময় বাবা-মা কে বিয়ে সম্পর্কে জানানো হয়েছে কিনা তা ডিক্লারেশন দিয়ে জানাতে হবে। অর্থাৎ প্রস্তাবের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল বর এবং কনের পক্ষ থেকে একটি "ঘোষণাপত্র" প্রয়োজন। দম্পতিদের এখন রেকর্ডে উল্লেখ করতে হবে যে তাদের বাবা-মা এই সম্পর্কে অবগত আছেন কিনা।

গুজরাট: বিয়ের রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক বাবা-মায়ের স্বাক্ষর। লভ জিহাদ ঠেকাতে এবার এমনই আইন সংশোধনী বিধানসভায় পেশ করল গুজরাত সরকার। বেশ কয়েকটি সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার এই প্রস্তাব পেশ করেছে।
প্রস্তাব অনুযায়ী, ম্যারেজ রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপের সময় বাবা-মা কে বিয়ে সম্পর্কে জানানো হয়েছে কিনা তা ডিক্লারেশন দিয়ে জানাতে হবে। অর্থাৎ প্রস্তাবের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল বর এবং কনের পক্ষ থেকে একটি “ঘোষণাপত্র” প্রয়োজন। দম্পতিদের এখন রেকর্ডে উল্লেখ করতে হবে যে তাদের বাবা-মা এই সম্পর্কে অবগত আছেন কিনা। বাধ্যতামূলক বাবা-মায়ের স্বাক্ষর। জমা দিতে হবে বাবা-মায়ের আধার কার্ড বা সরকারি পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের ফটো। ফর্ম জমা দেওয়ার ১০ দিন পর ছেলে মেয়ের বিয়ের রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য বাবা-মায়ের হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানো হবে।
এক্ষেত্রে, সন্দেহ থাকলে রেজিস্টার অফিস থেকে আধিকারিক বাবা-মায়ের সঙ্গে দেখাও করতে পারেন।শুক্রবার, গুজরাত রেজিস্ট্রেশন অফ ম্যারেজেস অ্যাক্ট, ২০০৬-এ এই সংক্রান্ত প্রস্তাবিত সংশোধনী বিধানসভায় পেশ করেছেন উপ মুখ্যমন্ত্রী হর্ষ সংঘাভি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ই গুজরাতের একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এ বিষয়ে দাবি জানাচ্ছিল। গত কয়েক মাস ধরে একাধিক সামাজিক সংগঠন এবং ব্যক্তির সঙ্গে এই প্রস্তাবিত সংশোধনী নিয়ে লাগাতার বৈঠক করেছে গুজরাট সরকারের ল অ্যান্ড জাস্টিস দফতর।
