AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-NCPI Meeting: মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর বৈঠকে গেলেন আবু তাহের-খলিলুর-ইউসুফ, জমা দিলেন বিশেষ কাগজ

PM Modi Breakfast Meeting: গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এই তিন সাংসদ। এরপর প্রধানমন্ত্রী মোদীর প্রাতঃরাশ বৈঠকে এনসিপিআই ও শিবসেনা সাংসদদের ডাক। এই তিন সাংসদের যাওয়ার কথা প্রথমে না থাকলেও, পরে তিন মুসলিম সাংসদই যোগ দেন বৈঠকে।

PM Modi-NCPI Meeting: মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর বৈঠকে গেলেন আবু তাহের-খলিলুর-ইউসুফ, জমা দিলেন বিশেষ কাগজ
কী কথা হল এনসিপিআই সাংসদদের সঙ্গে?Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 07, 2026 | 12:40 PM
Share

নয়া দিল্লি: প্রাতঃরাশ বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই বৈঠকে যোগ দিলেন এনসিপিআই-র তিন মুসলিম সাংসদ আবু তাহের (Abu Taher), খলিলুর রহমান (Khalilur Rahman) এবং ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এনসিপিআই-র সকল সাংসদদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল এই বৈঠকে। সংশয় ছিল এই তিন মুসলিম সাংসদকে নিয়েই। তবে তারা সমস্ত জল্পনা উড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর ডাকা বৈঠকে যোগ দিলেন।

এনসিপিআই-র ভবিতব্য এখনও অনিশ্চিত। জল্পনা শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে এনসিপিআই-কে। তবে এই প্রস্তাবে বেঁকে বসেছেন এনসিপিআই-র তিন মুসলিম সাংসদ।  আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান জানিয়েছেন যে তারা এনসিপিআই-তে আছেন। এনডিএ-তে নয়। সংসদে বিজেপির পাশে বসা নিয়েও আপত্তি জানিয়েছেন তারা।

এই আবহেই গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এই তিন সাংসদ। এরপর প্রধানমন্ত্রী মোদীর প্রাতঃরাশ বৈঠকে এনসিপিআই ও শিবসেনা সাংসদদের ডাক। এই তিন সাংসদের যাওয়ার কথা প্রথমে না থাকলেও, পরে তিন মুসলিম সাংসদই যোগ দেন বৈঠকে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকে যোগ দিয়ে আলাদা করে নিজেদের দাবি-দাওয়া নিয়ে কাগজপত্র জমা দিয়েছেন মুর্শিদাবাদের তিন এনসিপিআই সাংসদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর পর প্রধানমন্ত্রী মোদীকেও মসজিদের মাইক খোলা এবং এসআইআর-এ নাম বাদ যাওয়াদের দ্রুত শুনানির আর্জি জানিয়ে এসেছেন তারা। এছাড়াও কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদে নতুন রেললাইন তৈরির আবেদন জানিয়ে কাগজ জমা দিয়েছেন।

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দুপুর দু’টোয় বৈঠক ছিল আবু তাহের, খলিলুর রহমানদের। তবে প্রধানমন্ত্রীর বৈঠক থাকার কারণে সেই বৈঠকে তাঁরা যোগ দিতে পারছেন না। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সময় দিলে, তাঁর কাছেও একই আবেদন জানাবেন বলেই সূত্রের খবর।

এদিকে, আজকের বৈঠকে ৪০ বছরের বেশি বয়স্ক সাংসদদের নিয়মিত হেলথ চেকআপ এবং যোগা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি  নিজেদের এলাকায় উন্নয়নের কী ভাবনা রয়েছে, সেই প্রস্তাব জমা দিতে বলেছেন প্রধানমন্ত্রী। নির্দেশ দিয়েছেন যে উন্নয়নের কাজের সঙ্গে সাংসদদের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।

এই বৈঠকেই বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী প্রধানমন্ত্রীকে জানান যে এমপি ফান্ডে যে পাঁচ কোটি টাকা দেওয়া হয়, সেখানে ১৮ শতাংশ জিএসটি কেটে দেওয়া হয়। মানুষের জন্য কাজের টাকাতেও জিএসটি কেটে নেওয়া হচ্ছে । তিনি আবেদন করেছেন এই বিষয়ে বিবেচনা করতে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?