AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rabindra Sadan: নবান্নের পর রবীন্দ্র সদনের ‘ফলক’ হল গেরুয়া

এর আগে নবান্নের রংও বদলাতে দেখা যায়। বাংলায় পালাবদলের পর দেখা গিয়েছিল গেরুয়া আলোয় সাজানো হয়েছে নবান্ন-কে। নতুন সরকারের প্রায় দুই মাস পর নবান্নের রং পরিবর্তন করা হয়েছে। তবে, পুরো প্রশাসনিক ভবনের রঙ বদলানো হয়নি।

Rabindra Sadan: নবান্নের পর রবীন্দ্র সদনের 'ফলক' হল গেরুয়া
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 07, 2026 | 11:56 AM
Share

কলকাতা: কলকাতার শিল্প, সংস্কৃতি, সাহিত্য চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র সদনের (Rabindra Sadan) রং বদল। নবান্নের পর এবার রবীন্দ্র সদনের ফলকের রংও হল গেরুয়া। নন্দনের ঠিক সামনে থাকা ফলকটি দূর থেকেই দেখা যায়। তাতে ‘রবীন্দ্র সদন’ লেখা থাকে। এতদিন ওই ফলকের রং ছিল নীল-সাদা। বৃহস্পতিবারই সেই রঙ বদলে করা হয় গেরুয়া।

শুধু নামই কেন সদন চত্বরে বিভিন্ন মঞ্চ, উদ্যান, প্রেক্ষাগৃহের সামনে বিগত সরকারের ফলক লেখা নামেরও রং বদল হয়েছে। ২০১৬ সালে রবীন্দ্র সদনে একাধিক সংস্কার মূলক কাজ করে তৃণমূল সরকার। তখনই তৎকালীন সরকার ও পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রীর নামে ফলক নির্মিত হয়। পালাবদলের পর এবার সেই ফলকের রঙ পরিবর্তন করা হল।

তবে এতে সাংস্কৃতিক ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন শিল্পীরা। রবীন্দ্র সদনে উপস্থিত শিল্পীদের সঙ্গে কথা বলা হলে, তাঁরা জানান, রং বদলের কোনও প্রভাব পড়বে না শিল্পীদের উপর, অনুষ্ঠানের মানেও কোনও পরিবর্তন হবে না। তাঁদের কথায়, ‘রাজা আসে যায়, শিল্পীরা একই থাকেন, শিল্পও একই থাকে।’

এর আগে নবান্নের রংও বদলাতে দেখা যায়। বাংলায় পালাবদলের পর দেখা গিয়েছিল গেরুয়া আলোয় সাজানো হয়েছে নবান্ন-কে। নতুন সরকারের প্রায় দুই মাস পর নবান্নের রং পরিবর্তন করা হয়েছে। তবে, পুরো প্রশাসনিক ভবনের রঙ বদলানো হয়নি। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে ‘নবান্ন’ ফলক রয়েছে, তার রঙ পরিবর্তন করা হয়েছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?