AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaynagar: ফোনের সিম তুলতে বেরিয়ে খেয়েছিলেন, বোতলের ঠান্ডা পানীয় ভেবে মুখে ঢালতেই যা হল…

Jaynagar: নাসির শেখের দাবি, মদ খাওয়ার সময় পাশে রাখা অন্য একটি বোতলে থাকা তরলকে তাড়ি ভেবে তাঁরা খেয়ে নেন। এর কিছুক্ষণ পরেই তিনজনের বমি ও বুকে তীব্র জ্বালা শুরু হয়।তড়িঘড়ি তাঁদের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সঞ্জয়ের।

Jaynagar:  ফোনের সিম তুলতে বেরিয়ে খেয়েছিলেন, বোতলের ঠান্ডা পানীয় ভেবে মুখে ঢালতেই যা হল...
এলাকাবাসীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 11, 2026 | 9:02 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: পোলট্রি ফার্মের পাশেই ছিল একটা বোতল। ভেবেছিলেন তাতে রয়েছে অন্য কিছু। সেই ভেবে খেয়েও ফেলেছিলেন। কিন্তু বোতলে ছিল অন্য কিছু। আর তারপরই পেট গুলিয়ে বমি, বমি হতে হতে বেরোতে থাকে রক্ত। জয়নগরের বহড়ুতে বিষক্রিয়ায় মৃত্যু ২ জনের। অসুস্থ একজন।

বোতলে রাখা তাড়ি ভেবে বিষাক্ত তরল খেয়ে এই মর্মান্তিক ঘটনা। চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের শানপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার ওরফে বুবাই ও আত্মীয় সাকাত শেখ (৫২)। অসুস্থ নাসির শেখ।

নাসির শেখের দাবি, মদ খাওয়ার সময় পাশে রাখা অন্য একটি বোতলে থাকা তরলকে তাড়ি ভেবে তাঁরা খেয়ে নেন। এর কিছুক্ষণ পরেই তিনজনের বমি ও বুকে তীব্র জ্বালা শুরু হয়।তড়িঘড়ি তাঁদের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সঞ্জয়ের। বাকি দু’জনকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় সাকাত শেখের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নাসির শেখ।মৃত সঞ্জয় হালদার চেন্নাইয়ে দিনমজুরের কাজ করতেন।মোবাইল চুরি হয়ে যাওয়ায় সিম তুলতেই আজ সকালেই বাড়ি ফিরেছিল সঞ্জয়। আগামীকালই ফিরে যাওয়ার কথা ছিল চেন্নাই। অন্যদিকে বারুইপুর জেলা পুলিশ সূত্রের খবর , তাঁরা প্রথমে বহড়ু স্টেশন এলাকার সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ কিনে খেয়েছিলেন। পরে ফার্মে পড়ে থাকা অজ্ঞাত বোতলের তরল পান করেন। সেই তরলটি কী ছিল, তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

Follow Us