AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকায় জমাট বাঁধার বিষয় খোলসা করল করোনা বিশেষজ্ঞ দল

দেশে এখন দ্বিতীয় দফার করোনা টিকাকরণ চলছে। টিকা পাচ্ছেন ষাটোর্ধ্ব প্রবীণরা ও ৪৫ বছরের বেশি বয়সীরা যাঁদের কো-মর্বিডিটি রয়েছে।

টিকায় জমাট বাঁধার বিষয় খোলসা করল করোনা বিশেষজ্ঞ দল
প্রতীকী চিত্র
| Updated on: Mar 30, 2021 | 3:05 PM
Share

নয়া দিল্লি: মারণ ভাইরাসের করাল থাবা থেকে বাঁচতে করোনা ভ্যাকসিনের (COVID Vaccine) ওপর ভরসা রাখছে সারা বিশ্ব। কিন্তু বিগত কয়েক দিন ধরে চিন্তা বাড়াচ্ছিল সেই ভ্য়াকসিনই। পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে খবর আসছিল, কোভিশিল্ড টিকা নেওয়ার পর শরীরে জমাট বাঁধছে রক্ত। যদিও ইউরোপীয় বিভিন্ন দেশের সেই দাবি উড়িয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ভারতও সাফ জানিয়েছিল, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ওপর নজর রাখা হবে ঠিকই তবে টিকাকরণ বন্ধ করার মতো কিছু এখনও ধরা পড়েনি।

এ বার করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ দল জানাল, ৪০০টি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা পর্যালোচনা করে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনে কোনও রক্ত জমাট বাঁধার ঘটনা পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞ দল এ-ও জানিয়েছে, করোনার পার্শ্বপ্রতিক্রিয়ার ওপর নজরদারি চলবে। দেশে এখন দ্বিতীয় দফার করোনা টিকাকরণ চলছে। টিকা পাচ্ছেন ষাটোর্ধ্ব প্রবীণরা ও ৪৫ বছরের বেশি বয়সীরা যাঁদের কো-মর্বিডিটি রয়েছে।

জুলাই মাসের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে করোনা টিকা দেওয়ার লক্ষ্য়মাত্রা নিয়ে এগোচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ৪ কোটি ৮৪ লক্ষ ৯৪ হাজার ৫৯৪ জন। টিকাকরণের দ্রুততায় বিশ্বের অন্য়ান্য উন্নত দেশকেও টেক্কা দিচ্ছে ভারত। স্রেফ ২৪ ঘণ্টায় দেশে করোনা টিকা পেয়েছেন ৩২ লক্ষ ৫৩ হাজার ৯৫ জন। দেশের বিভিন্ন রাজ্য তো বটেই ভারতের করোনা টিকা পৌঁছেছে বিশ্বের ৭০টিরও বেশি দেশে। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে ভারত প্রথমে প্রতিবেশী দেশগুলিকে টিকা দিয়েছিল। পরবর্তীকালে গাভি ও কোভ্যাক্সের মতো আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে টিকা পৌঁছেছে ঘানা, কানাডার মতো দেশেও।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News: গতকালের থেকে কম দৈনিক সংক্রমণ, তবে চিন্তা বাড়াচ্ছে ‘আর ফ্যাক্টর’

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট