AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Fare: ১০০ টাকার খুচরো নেই, পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর!

Transport Minister Experience: কন্ডাক্টর তাঁর ব্যাগ খুলে দেখান যে তাঁর কাছে আর খুচরো টাকা নেই। যদি খুচরো টাকায় ভাড়া দিতে না পারেন, তাহলে তিনি যেন বাস থেকে  নেমে যান। শুনে একটু হকচকিয়ে গেলেও, মন্ত্রী চুপচাপ নেমে যান বাস থেকে। পরে তিনি অটো-রিক্সায় করে এক কিলোমিটার যান।

Bus Fare: ১০০ টাকার খুচরো নেই, পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর!
পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দেওয়া হল।Image Credit: X
| Updated on: Jul 13, 2026 | 11:04 AM
Share

বেঙ্গালুরু: বাসে-ট্রেনে যাতায়াত করার সময় অন্যতম মাথাব্যথা হল খুচরো টাকা। নিত্যদিনই বহু যাত্রীকে এই নিয়ে ভোগান্তি পোহাতে হয়। অনেকেরই অটো চালক বা বাস কন্ডাক্টরের সঙ্গে ঝগড়া লেগে যায়। যাত্রীদের এই সমস্যা এবার হাড়ে হাড়ে টের পেলেন পরিবহন মন্ত্রী। খুচরো দিতে না পারায়, তাঁকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর।

কর্নাটকের পরিবহন মন্ত্রী বাইরথি সুরেশ যাত্রীদের সুবিধা-অসুবিধা বুঝতেই ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠেছিলেন। নিজের পরিচয় গোপন করতে মন্ত্রী মুখে মাস্ক পরে ছিলেন। কন্ডাক্টর যখন টিকিট কাটতে আসেন, তখন মন্ত্রী মশাই ১০০ টাকার নোট দিয়ে দুটি টিকিট কাটতে বলেন।

কন্ডাক্টর তাঁর ব্যাগ খুলে দেখান যে তাঁর কাছে আর খুচরো টাকা নেই। যদি খুচরো টাকায় ভাড়া দিতে না পারেন, তাহলে তিনি যেন বাস থেকে  নেমে যান। শুনে একটু হকচকিয়ে গেলেও, মন্ত্রী চুপচাপ নেমে যান বাস থেকে। পরে তিনি অটো-রিক্সায় করে এক কিলোমিটার যান।

সেখানেও সমস্যা। মন্ত্রীর দাবি, মিটারে ৩০ টাকা দেখিয়েছিল, কিন্তু অটো চালক ৩৬ টাকা চান। তিনি ৪০ টাকাই দেন চালককে। তবে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি।

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুবিধা-অসুবিধা বুঝতে তিনি দুই ঘণ্টায় ১০টিরও বেশি বিএমটিসি বাস চড়েন। সেখানে তিনি খুচরো নিয়ে যাত্রীদের সমস্যা যেমন লক্ষ্য করেন, তেমনই এও দেখেন যে এক যাত্রী বলা সত্ত্বেও বাস নির্দিষ্ট স্টপেজে দাড়ায়নি। পাশের বাস থেকে এই ঘটনা দেখেই তিনি ওই বাসের চালক ও কন্ডাক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

Follow Us
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য