AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Allocation: রান্নার গ্যাস নিয়ে চিন্তা আরও কমল, LPG-র বরাদ্দ আরও বাড়িয়ে দিল কেন্দ্র

LPG Crisis: চার সপ্তাহ হতে চলল ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের। তবে যুদ্ধ থামার ইঙ্গিত মিলছে না এখনও। এই পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট চরমে। পরিস্থিতি সামাল দিতে কমার্শিয়াল এলপিজির বরাদ্দ কমিয়ে গৃহস্থের বাড়িতে এলপিজির বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছিল। 

LPG Allocation: রান্নার গ্যাস নিয়ে চিন্তা আরও কমল, LPG-র বরাদ্দ আরও বাড়িয়ে দিল কেন্দ্র
এলপিজি নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।Image Credit: PTI
| Updated on: Mar 27, 2026 | 4:18 PM
Share

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, তার জেরে গোটা বিশ্বই অস্থির পরিস্থিতির মুখে পড়েছে। তীব্র হচ্ছে জ্বালানির সঙ্কট। চিন্তা এলপিজি থেকে শুরু করে পেট্রোল-ডিজেল নিয়ে। হঠাৎ যদি ঘাটতি দেখা যায়? তবে সেই চিন্তা অনেকটাই কমেছে। কেন্দ্র সরকার ইতিমধ্য়েই আশ্বাস দিয়েছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। এবার এলপিজি নিয়ে আরও বড় এক সিদ্ধান্ত নিল কেন্দ্র। বাণিজ্য়িক এলপিজির (Commercial LPG) বরাদ্দ বাড়িয়ে ৭০ শতাংশ করে দেওয়া হল।   

চার সপ্তাহ হতে চলল ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের। তবে যুদ্ধ থামার ইঙ্গিত মিলছে না এখনও। এই পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট চরমে। পরিস্থিতি সামাল দিতে কমার্শিয়াল এলপিজির বরাদ্দ কমিয়ে গৃহস্থের বাড়িতে এলপিজির বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছিল।

জ্বালানি সঙ্কট তৈরির আগে রাজ্যগুলির জন্য যে পরিমাণ এলপিজি বরাদ্দ থাকত, তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। তবে ধীরে ধীরে সেই বরাদ্দ আবার বাড়ানো হচ্ছে। এবার বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়িয়ে ৭০ শতাংশ করা হল। যাতে শিল্প ও অন্য়ান্য ক্ষেত্রে চাপ কমে, তার জন্যই এই সিদ্ধান্ত।

এর আগে ২২ মার্চ কেন্দ্র কমার্শিয়াল এলপিজির বরাদ্দ ২০ শতাংশ বৃদ্ধি করে। বরাদ্দ বেড়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ৭০ শতাংশ করা হল।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বরাদ্দ বৃদ্ধির এই সিদ্ধান্তে স্টিল, অটোমোবাইল, টেক্সটাইলের মতো শিল্পক্ষেত্রগুলির সুবিধা হবে। তিনি জানান, এলপিজি বরাদ্দের ক্ষেত্রে সেই সব ইন্ডাস্ট্রিকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যেখানে এলপিজির বদলে পাইপ ন্যাচরাল গ্যাস বা পিএনজি চালু করা সম্ভব নয়।

Follow Us