AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপারে পাবেন শুধুই কনফার্ম টিকিট, কত ভাড়া পড়বে, দেখে নিন রেট চার্ট

Indian Railways: রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু কনফার্ম টিকিটই হবে। কোনও আরএসি বা ওয়েটলিস্টেড টিকিট থাকবে না। এছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মহিলাদের জন্য সংরক্ষণ বা কোটা।

Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপারে পাবেন শুধুই কনফার্ম টিকিট, কত ভাড়া পড়বে, দেখে নিন রেট চার্ট
বন্দে ভারত স্লিপার ট্রেনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষব।Image Credit: PTI
| Updated on: Jan 12, 2026 | 11:49 AM
Share

কলকাতা: আর মাত্র কিছুদিনের অপক্ষা। তারপরই বাংলা থেকে গড়াবে বন্দে ভারত স্লিপার ট্রেনের চাকা। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেন। আগামী ১৭ জানুয়ারি মালদহ স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই নতুন ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। এবার বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে এল বড় আপডেট। নতুন এই ট্রেনে থাকবে না রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা আরএসি (RAC) টিকিট।  আর কত ভাড়া হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের?

রেল সূত্রে খবর, এই ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ৪০০ কিলোমিটার দূরত্বের ট্রেনের টিকিটের ভাড়া যত হয়, তত। অন্যান্য প্রিমিয়াম ট্রেন, যেমন রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেসের তুলনায় বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া সামান্য বেশি হবে।

রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু কনফার্ম টিকিটই হবে। কোনও আরএসি বা ওয়েটলিস্টেড টিকিট থাকবে না। এছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মহিলাদের জন্য সংরক্ষণ বা কোটা, থাকবে বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষণও। এছাড়াও ডিউটি পাস কোটা থাকবে।

বন্দে ভারত স্লিপারের ভাড়া-

জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে ৩এসি (3AC)-তে প্রতি কিলোমিটারে ভাড়া ধার্য করা হয়েছে ২.৪ টাকা। ২এসি (2AC) ভাড়া হবে প্রতি কিলোমিটারে ৩.১ টাকা এবং ওয়ানএসি (1AC)-তে ভাড়া হবে প্রতি কিলোমিটারে ৩.৮ টাকা। 

যেহেতু ন্যূনতম ৪০০ কিলোমিটারের ভাড়া ধার্য করা হয়েছে, তাই ৩এসি-তে ৪০০ কিমি পর্যন্ত ভ্রমণ করতে খরচ পড়বে ৯৬০ টাকা। ২এসি-তে ভাড়া পড়বে ১২৪০ টাকা এবং ১এসি-তে ভাড়া পড়বে ১৫২০ টাকা। এর উপরে অতিরিক্ত জিএসটি যোগ হবে।

হাওড়া থেকে গুয়াহাটির দূরত্ব ১০০০ কিলোমিটার। এই দূরত্ব যেতে ৩এসি-তে ভাড়া পড়বে ২৪০০ টাকা, ২এসি-তে ভাড়া ৩১০০ টাকা এবং ওয়ানএসি-তে ৩৮০০ টাকা ভাড়া পড়বে।  অন্য রুটেও চালু করা হবে এই ট্রেন। ২০০০ কিলোমিটার যাত্রার জন্য ৩এসি-তে ভাড়া পড়বে ৪৮০০ টাকা, ২এসিতে ৬২০০ টাকা এবং ১এসি-তে ৭৬০০ টাকা ভাড়া হবে। ৩০০০ কিলোমিটার দূরত্বের জন্য় ৩এসিতে ভাড়া পড়বে ৭২০০ টাকা, ২এসি-তে ৯৩০০ টাকা এবং ১এসি-তে ১১ হাজার ৪০০ টাকা ভাড়া হবে।

বর্তমানে হাওড়া থেকে গুয়াহাটির সরাইঘাট এক্সপ্রেসের সর্বোচ্চ ভাড়া হল ৩এসি-তে ১৪১০ টাকা, ২এসি-তে ১৯৮৫ টাকা এবং ১এসি-তে ৩৩২০ টাকা।

কখন ছাড়বে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস?

গুয়াহাটিগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিট। পৌঁছবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। গুয়াহাটি থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ। হাওড়ায় তা পৌঁছবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। সপ্তাহে ছয় দিন এই এক্সপ্রেস চলবে। বৃহস্পতিবার করে এই ট্রেন চলবে না।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ