AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nurse Arrest: ১৪ বছরের কিশোরীকে ধর্ষণে উস্কানি ও মৃত্যুর ঘটনায় গ্রেফতার নার্স

তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, প্রধান অভিযুক্ত শিক্ষক, তার ভাই এবং ওই নার্স সহ মোট ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), পকসো (POCSO) আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Nurse Arrest: ১৪ বছরের কিশোরীকে ধর্ষণে উস্কানি ও মৃত্যুর ঘটনায় গ্রেফতার নার্স
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Aug 29, 2026 | 10:37 PM
Share

কিশতোয়ার: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ১৫ বছরের আদিবাসী কিশোরীকে নির্যাতনের অভিযোগ।  ধর্ষণে মদত ও বেআইনিভাবে গর্ভপাত ঘটিয়ে মৃত্যুর ঘটনায় এক সরকারি হাসপাতালের নার্সকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহিলা কিশতোয়ারের জেলা হাসপাতালে কর্মরত ছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। অভিযোগ মাসের পর মাস ধরে ওই নাবালিকাকে একাধিকবার নির্যাতন ও ধর্ষণ করে। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি গোপন করার চক্রান্ত করা হয়। অভিযুক্ত শিক্ষক ও তার ভাই মেয়েটির জোরপূর্বক গর্ভপাত করানোর উদ্দেশ্যে তাকে কিছু বিষাক্ত ওষুধ খাইয়েছিল বলে অভিযোগ।

ওষুধ খাওয়ার পর কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে চাট্রুর এক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কিশতোয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাবালিকা একটি মৃত সন্তান প্রসব করে। পরে গত ২০ আগস্ট তার মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) জানতে পারে, অভিযুক্তদের এই বেআইনি গর্ভপাতের চেষ্টায় প্রত্যক্ষ মদত ছিল হাসপাতালের নার্সের। এছাড়া অপরাধ গোপন করতে সাহায্য করার অভিযোগে ওই হাসপাতালেরই এক চুক্তিভিত্তিক সাফাইকর্মীকে ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, প্রধান অভিযুক্ত শিক্ষক, তার ভাই এবং ওই নার্স সহ মোট ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), পকসো (POCSO) আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা