AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ে-জামাইকে খুন করাতে দুষ্কৃতীদের সুপারি, তাদের হাতেই খুন বৃদ্ধ দম্পতি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লস্কর সিং। তাঁর মেয়ে প্রেম করে বিয়ে করেছিলেন। সেই রাগে মেয়ে-জামাইকে খুন করতে তিন ভাড়াটে খুনিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছিলেন।

মেয়ে-জামাইকে খুন করাতে দুষ্কৃতীদের সুপারি, তাদের হাতেই খুন বৃদ্ধ দম্পতি
খুনে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 6:51 PM
Share

বাটালা: বাড়ির অমতে প্রেম করে বিয়ে করেছে মেয়ে। তাই নিজের মেয়ে ও জামাইকে মেরে ফেলতে চেয়েছিলেন। সে জন্য খুনি ভাড়া করেছিলেন ওই ব্যক্তি। তিন জন ভাড়াটে খুনিকে এ জন্য টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভাড়াটে খুনিরা ওই ব্যক্তির মেয়ে-জামাইকে খুন করতে পারেননি। এর পরই ওই ব্যক্তি ভাড়াটে খুনিদের থেকে টাকা ফেরত চান। তা নিয়ে ওই ব্যক্তির সঙ্গে বচসাও বাধে। এর পর ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীকে খুন করে ভাড়াটে খুনিরা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে পঞ্জাবের বাটালা থানা এলাকার মিকে গ্রামে। ওই বৃদ্ধ দম্পতির খুনের ঘটনার তদন্তে নেমে গোটা বিষয়টি সামনে আসে। অভিযুক্ত তিন ভাড়াটে খুনির মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক জনের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লস্কর সিং। তাঁর মেয়ে প্রেম করে বিয়ে করেছিলেন। সেই রাগে মেয়ে-জামাইকে খুন করতে তিন ভাড়াটে খুনিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছিলেন। ভাড়াটে খুনিরা হলেন সরণ সিং, বলরাজ সিং এবং গুরবিন্দর সিং। কিন্তু লস্করের মেয়ে-জামাইকে খুন করেনি তারা। এ নিয়ে লস্করের সঙ্গে তাদের ঝামেলা বাধে। এর পর লস্কর ও তাঁর স্ত্রীকে খুন করেন অভিযুক্তরা। ১০ অগস্ট বাড়ি থেকে ওই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। এর পর শুরু হয় তদন্ত।

তদন্তে নেমে পুলিশ সরণ ও বলরাজকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা সামনে আসে। এ বিষয়ে বাটালার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের থেকে একটি রিভলভার এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অপর এক অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা