AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hyderabad Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল ট্যাঙ্কার, নিচে পড়ে চিড়ে-চ্যাপ্টা BMW গাড়ি! মৃত্যু আইনজীবীর

BMW-Tanker clash in Hyderabad: পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে ৪টে ১৫ মিনিট থেকে ৪টে ২০ মিনিটের মধ্যে কাঞ্চিকাচারলা এক টোল প্লাজ়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হায়দরাবাদের দিকে যাচ্ছিলেন আইনজীবী বি শ্রীনিবাস রাও। অমরাবতী থেকে ফিরছিলেন। কিন্তু কিসারা টোল প্লাজ়ার কাছে একটি ট্যাঙ্কার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

Hyderabad Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল ট্যাঙ্কার, নিচে পড়ে চিড়ে-চ্যাপ্টা BMW গাড়ি! মৃত্যু আইনজীবীর
হায়দরাবাদে দুর্ঘটনাImage Credit: x
| Updated on: Apr 12, 2026 | 12:56 PM
Share

হায়দরাবাদ : ভয়াবহ দুর্ঘটনা। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক আইনজীবীর। জানা গিয়েছে, বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন তিনি। গতি নিয়ন্ত্রণেই ছিল বলে খবর। কিন্তু, সেখানেই যে তাঁর মৃত্যুফাঁদ পাতা রয়েছে, তা কল্পনাও করতে পারেননি। পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কারটি হঠাৎই উল্টে পড়ে যায় ওই গাড়ির উপর। আর তাতেই চিড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। শিউড়ে ওঠার মতো ঘটনা।

মৃত ব্যক্তির নাম বি শ্রীনিবাস রাও। তিনি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে ৪টে ১৫ মিনিট থেকে ৪টে ২০ মিনিটের মধ্যে কাঞ্চিকাচারলা এক টোল প্লাজ়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হায়দরাবাদের দিকে যাচ্ছিলেন আইনজীবী বি শ্রীনিবাস রাও। অমরাবতী থেকে ফিরছিলেন। কিন্তু কিসারা টোল প্লাজ়ার কাছে একটি ট্যাঙ্কার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর গাড়ির উপরই পড়ে যায় ওই ট্যাঙ্কারটি। গাড়িটি প্রায় সঙ্গে সঙ্গেই দুমড়ে-মুচড়ে যায়। তার মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয় ওই আইনজীবীর।

ট্যাঙ্কারটি দ্রুতগতিতে আসছিল। টোলের গেটের সামনে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারের নিচে গাড়িটি উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। জেসিবি দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার এসভি রাজা শেখর বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছে,একটি বিএমডব্লিউ গাড়ি হায়দরবাদের দিকে যাচ্ছিল। কিসারা টোল প্লাজার কাছে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে বিএমডব্লিউ গাড়িটির ওপর পড়ে যায়। জেসিবি-র সাহায্যে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।” দুর্ঘটনার কারণে রাস্তায় যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।

Follow Us