AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: এটা আবার কী চাল চালছে পাকিস্তান? রাত বাড়লেই কেন নিয়ন্ত্রণ রেখায় পরপর শোনা যাচ্ছে গুলির শব্দ?

India-Pakistan Border: সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরে ভারত-পাক সীমান্তে গুলি চালায়। নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গায় গুলি চালিয়েছে পাক সেনা। ছোট অস্ত্র দিয়েই গুলি চালিয়েছে পাক সেনা।

Pakistan: এটা আবার কী চাল চালছে পাকিস্তান? রাত বাড়লেই কেন নিয়ন্ত্রণ রেখায় পরপর শোনা যাচ্ছে গুলির শব্দ?
তৎপর সেনা।Image Credit: PTI
| Updated on: Apr 26, 2025 | 11:29 AM
Share

শ্রীনগর: পাকিস্তানের শয়তানি কমছে না। ফের নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাল পাকিস্তানি সেনা। এই নিয়ে পরপর দুইদিন সীমান্তে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরে ভারত-পাক সীমান্তে গুলি চালায়। নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গায় গুলি চালিয়েছে পাক সেনা। ছোট অস্ত্র দিয়েই গুলি চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাবে ভারতীয় সেনাও গুলি চালিয়েছে। সংঘর্ষে ভারতীয় সেনার তরফে কোনও প্রাণহানি ঘটেনি বলেই জানা গিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি সেনা ভারতে লক্ষ্য করে গুলি চালিয়েছিল রাতের অন্ধকারে। তার জবাবও দিয়েছিল ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, পাকিস্তান পরিকল্পনা করেই এই গুলি চালাচ্ছে। ভারতীয় সেনারা কতটা তৎপর রয়েছে, তা পরীক্ষা করার জন্যই গুলি চালাচ্ছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারান। এর পাল্টা জবাবে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করা হয়েছে পাকিস্তানিদের ভিসাও। ইসলামাবাদের দূতাবাস থেকেও রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূতদেরও অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে।

এই অবস্থায় কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বাহিনী। বায়ুসেনা ও নৌসেনাও প্রস্তুতি মহড়া করছে। সেখানেই পাকিস্তান ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?