AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: সংঘর্ষ বিরতি ঘোষণার পর নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

India Pakistan Tensions: জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আরও বেশ কয়েক জন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

PM Modi: সংঘর্ষ বিরতি ঘোষণার পর নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী
উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীImage Credit: PTI
| Updated on: May 10, 2025 | 8:39 PM
Share

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে এর আগেও দফায় দফায় উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার যখন সংঘর্ষ বিরতির পথে হাঁটল ভারত-পাকিস্তান। সেই আবহে নিজের বাসভবনে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আরও বেশ কয়েক জন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

সূত্রের খবর, কতটা এগিয়েছিল অপারেশন সিঁদুর, কোন পথে দুই দেশের সংঘর্ষ বিরতি, কীভাবে পাকিস্তানকে নাজেহাল করেছে ভারতীয় সেনা, প্রতিটা বিষয়েই প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে এই বৈঠকের মাধ্যমে। গতকাল অর্থাৎ শুক্রবারও একই ভাবে প্রতিরক্ষা মন্ত্রী ও অন্যান্য উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিংয়ে বসেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকেই দফায় দফায় উচ্চ পর্যায়ের মন্ত্রী-আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকগুলি থেকেই তৈরি হয়েছিল অপারেশন সিঁদুরের রণকৌশল। মোক্ষম জবাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক সেনা ঘাঁটি। পাল্টা ভারতের উপর হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তানও। তবে সেই উত্তেজনা পরিস্থিতি এখন অনেকটাই থিতু হয়েছে। শনিবার বিকাল থেকে সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত-পাকিস্তান। এই আবহে প্রথমবার বৈঠক প্রধানমন্ত্রীর।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা