AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘রাম মন্দির উদ্বোধনের দিন দীপাবলি পালন করুন’, দেশবাসীকে বার্তা নমোর

Narendra Modi: দেশবাসীর উদ্দেশে মোদীর অনুরোধ, "২২ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রাম বিরাজ করবেন, তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন। দীপাবলি পালন করুন।" দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ২২ জানুয়ারির সন্ধে যেন গোটা দেশ আলোয় ঝলমল করে।

| Updated on: Jan 13, 2024 | 12:11 PM
Share

অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে মেগা উদ্বোধন। গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে রাম মন্দিরের উদ্বোধনের জন্য। আমজনতার মধ্যে রামতীর্থ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর এবার রাম মন্দিরের উদ্বোধনের দিনই গোটা দেশ সেজে উঠবে ‘অকাল’ দীপাবলির আলোয়। ১৪০ কোটি দেশবাসীর কাছে আজ রাম জন্মভূমি অযোধ্যা থেকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে মোদীর অনুরোধ, “২২ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রাম বিরাজ করবেন, তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন। দীপাবলি পালন করুন।” দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ২২ জানুয়ারির সন্ধে যেন গোটা দেশ আলোয় ঝলমল করে।

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে গোটা শহরে সাজো সাজো রব। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা শহর। তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। অযোধ্যা ধাম রেল স্টেশনকেও নতুন করে সাজানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই নবরূপে সজ্জিত রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল। প্রধানমন্ত্রী বললেন, “দেশের জন্য আমাদের নতুন সংকল্প নিতে হবে। নিজেদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করতে হবে। সেই জন্য অযোধ্যার এই পবিত্র মাটি থেকে আমি ১৪০ কোটি দেশবাসীর কাছে অনুরোধ করছি, ২২ জানুয়ারি আপনারা সবাই নিজেদের ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন।”

প্রধানমন্ত্রী জানান, রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেলে এখানে প্রচুর সংখ্যক মানুষ আসবেন। সেকথা মাথায় রেখে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অযোধ্যা শহরকে ‘স্মার্ট অযোধ্যা’র রূপ দিচ্ছে। এখন অযোধ্যা ধাম স্টেশনে ১০-১৫ হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে। স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে দিনে প্রায় ৬০ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন