AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: প্রধানমন্ত্রী মোদীর সামনে বসে কৃষ্ণ গান শোনালেন জার্মানি-কন্যা, ভাইরাল ভিডিয়ো

PM Modi: গত সেপ্টেম্বরে ১০৫ তম 'মন কি বাত' অনুষ্ঠানে ক্যাসান্দ্রার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, "কী মধুর কণ্ঠস্বর... প্রতিটি শব্দে আবেগ প্রতিফলিত হচ্ছে। যার মাধ্যমে ঈশ্বরের প্রতি তাঁর ভালবাসা অনুভব করতে পারি। যদি আমি প্রকাশ করি যে এই সুরেলা কণ্ঠটি জার্মানির একটি মেয়ের, সম্ভবত আপনি আরও অবাক হবেন! এই কন্যার নাম হল- ক্যাসান্দ্রা মে স্পিটম্যান।"

Video: প্রধানমন্ত্রী মোদীর সামনে বসে কৃষ্ণ গান শোনালেন জার্মানি-কন্যা, ভাইরাল ভিডিয়ো
জার্মান গায়িকা ক্যাসেন্দ্রার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Feb 27, 2024 | 7:40 PM
Share

চেন্নাই: ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০৫ তম পর্বে ক্যাসান্দ্রা মে স্পিটম্যানের ভূয়সী প্রশংসা করেছিলেন। এবার সরাসরি সেই জার্মান গায়িকার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সাক্ষাৎ করা নয়, প্রধানমন্ত্রীকে গানও শোনান ক্যাসান্দ্রা। বলা ভাল, জার্মান গায়িকার মুখে শোনা যায় হরে-কৃষ্ণ। আর তাঁর গান শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদীকে কাচের টেবিলের মধ্যেই তবলার তাল দিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর সামনে বসে খালি গলায় ক্যাসান্দ্রার সেই গানের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ক্যাসান্দ্রা একাধারে গায়িকা এবং গীতিকার। চোখে দেখতে না পেলেও সুমধুর কণ্ঠ ও বিভিন্ন ভাষায় গান গাওয়ার জন্য তাঁর জগৎজোড়া খ্যাতি রয়েছে। বাংলা থেকে শুরু করে অসমিয়া, হিন্দি, সংস্কৃত, কন্নড়, উর্দু, তামিল এবং মালয়ালাম ভাষায় গান গেয়েছেন ক্যাসান্দ্রা। জার্মানি-কন্যা হলেও ভারতীয় বিভিন্ন ভাষায় তিনি মূলত ভক্তিমূলক গান গেয়েছেন। এদিন সকালে তামিলনাড়ুর পাল্লাদামে ক্যাসান্দ্রা ও তাঁর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর প্রধানমন্ত্রীকে অচ্যুতাম কেশবম গান শোনান এই জার্মান গায়িকা।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে সোফায় বসে রয়েছে ক্যাসান্দ্রা ও তাঁর মা। সোফায় বসেই খালি গলায় অচ্যুতাম কেশবম গান শোনান ক্যাসান্দ্রা। সেই গানের তালে কাচের টেবিলে হাতে তবলার মতো তাল দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাসান্দ্রার গানটি শেষ হয় হরে কৃষ্ণ দিয়ে। জার্মানি গায়িকার মুখে এই গান শুনে আপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গানের শেষে করতালিও দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ১০৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে ক্যাসান্দ্রার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “কী মধুর কণ্ঠস্বর… প্রতিটি শব্দে আবেগ প্রতিফলিত হচ্ছে। যার মাধ্যমে ঈশ্বরের প্রতি তাঁর ভালবাসা অনুভব করতে পারি। যদি আমি প্রকাশ করি যে এই সুরেলা কণ্ঠটি জার্মানির একটি মেয়ের, সম্ভবত আপনি আরও অবাক হবেন! এই কন্যার নাম হল- ক্যাসান্দ্রা মে স্পিটম্যান।”

Follow Us