AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: জ্বালানি নিয়ে ভারতের মাস্টারস্ট্রোক, প্রধানমন্ত্রী মোদীর UAE সফরে বড় চুক্তি স্বাক্ষর

PM Narendra Modi in UAE: আবুধাবিতে প্রতিনিধি পর্যায়ের আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারত সব পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।"

PM Narendra Modi: জ্বালানি নিয়ে ভারতের মাস্টারস্ট্রোক, প্রধানমন্ত্রী মোদীর UAE সফরে বড় চুক্তি স্বাক্ষর
UAE-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Image Credit: PTI
| Updated on: May 15, 2026 | 6:47 PM
Share

আবুধাবি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ। আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট। বন্ধ হরমুজ প্রণালী। যার জেরে বিভিন্ন দেশে পেট্রোপণ্য সরবরাহ স্তব্ধ। এই আবহে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে জ্বালানি মজুত নিয়ে মৌ স্বাক্ষর করল ভারত। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর UAE সফরে এই চুক্তি সম্পন্ন হল। এছাড়া প্রতিরক্ষা অংশীদারিত্ব ও বাণিজ্য নিয়েও চুক্তি করল দুই দেশ।

পাঁচ দেশের সফরে এদিন সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর UAE-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। আর সেই বৈঠকেই দুই দেশের মধ্যে এলপিজি সরবরাহ এবং কৌশলগত পেট্রোলিয়াম সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়। ভারতীয় পরিকাঠামো, আরবিএল ব্যাঙ্ক ও সম্মান ক্যাপিটালে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ নিয়েও চুক্তি হয়েছে।

ওয়াকিবহাল মহল বলছে, প্রধানমন্ত্রীর এই সফরে সবচেয়ে বড় সাফল্য হল এই চুক্তি স্বাক্ষর। কারণ, এই জ্বালানি সহযোগিতা এমন এক সময়ে এসেছে যখন হরমুজ প্রণালী অবরোধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। ইরান বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে সামুদ্রিক যান চলাচল বন্ধ করে রেখেছে। উপরন্তু, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর এই সফরে গুজরাটের দ্বারকা জেলার ভাদিনারে একটি জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপনের জন্যও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো উপসাগরীয় অঞ্চলে ভারতের অন্যতম প্রধান অংশীদার আবুধাবির সঙ্গে নয়াদিল্লির কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে।

হরমুজ খুলে দেওয়ার আবেদন মোদীর-

আবুধাবিতে প্রতিনিধি পর্যায়ের আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত সব পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।”

ইজরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধের সময় ইরান UAE-তে হামলা চালায়। এদিন তারও নিন্দা করেন প্রধানমন্ত্রী মোদী। হরমুজ প্রণালী মুক্ত থাকা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। বলেন, আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করা দরকার।

সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডস যাবেন মোদী। সেখান থেকে সুইডেন ও নরওয়ে সফর করবেন। ৬ দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদীর শেষ গন্তব্য হবে ইতালি।

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার