India-Iran : ইরানের প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রীর, হরমুজ় প্রণালী নিয়ে আলোচনা দু’জনের?
India-Iran : এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। ইদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, "এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।" ফোনে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

নয়া দিল্লি : ইরানের প্রেসিডেন্টকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ভারত। হরমুজ় প্রণালী নিয়ে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর। প্রধানমন্ত্রীও যোগাযোগ রাখছেন। এর আগে একাধিকবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। এবার ইদ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ানকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী। ইরানের শান্তি নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দু’জনের মধ্যে আর কী কথা হল?
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। ইদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, “এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।” ফোনে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানান, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করে তোলে। পাশাপাশি, সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করা এবং জাহাজ চলাচলের পথ নিরাপদ ও উন্মুক্ত রাখার গুরুত্বকেও পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ হরমুজে যাতে জাহাজ নিরাপদে জাহাজ চলাচল করতে পারে, সেই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে যুদ্ধের মধ্যে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফোনে কথা হয়েছে। এর আগে ১২ মার্চ প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রীকে ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সাম্প্রতিক ঘটনার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তখন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে পরামর্শ দেন কূটনৈতিক পদ্ধতিতেই সমস্যার সমাধান হওয়া উচিত। শুধু ইরান নয়, পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন। সাম্প্রতিক উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী কাতার, বাহরিন, কুয়েত, জর্ডান, ফ্রান্স এবং মালয়েশিয়াসহ একাধিক দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
